সূরা বাকারা £ ২৮২ ২০৩ আতা (র.) হতে বর্ণিত। তিনি বলেছেন, আলোচ্য আয়াত সাক্ষ্য প্রতিষ্ঠা করা প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে। [_ ৬৩৮৮. সাঈদ ইব্ন জুবাইর (র.) হতে বর্ণিত। তিনি ১০১ ০1১/০ [১-5 ০৬% -এর ব্যাখ্যায় বলেন, পূর্বে যেহেতু সাক্ষ্য দিয়েছিল, কাজেই পরবর্তীতে সাক্ষ্য দিতে অস্বীকার করতে পারবে না। ৬৩৮৯. সাঈদ (র.) হতে বর্ণিত। তিনি এ আয়াতের ব্যাখ্যায় বলেন, সে হলো এমন ব্যক্তি, যার “নিকট সাক্ষ্য প্রমাণ রয়েছে। ৬৩৯০. সুদ্দী (র.) হতে বর্ণিত। তিনি Beal GMLLY - -এর ব্যাখ্যায় বলেছেন, সাক্ষী যখন অবসর থাকবে, তখন সে উপস্থিত হয়ে সাক্ষ্যদান করতে অস্বীকার করবে না। ৬৩৯১. ইব্ন জুরাইজ (র.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আতা (র.)-কে বললাম, bes ile ss OLY -এর অর্থ কি? তিনি বললেন, তারা হলো সে সব লোক, যারা পূর্বে সাক্ষ্য দিয়েছিল। তিনি বললেন, কোন ব্যক্তি সাক্ষ্য দিতে অস্বীকার করলে, তার কোন ক্ষতি করা যাবে না। বর্ণনাকারী বলেন, আমি আতা (র.)-কে বললাম, এটা কেমন যে, যখন তাকে লেখার জন্য ডাকা হয়, তখন তার উপর অস্বীকার না করা ওয়াজিব, আর যখন তাকে সাক্ষ্যদানের জন্য ডাকা হয়, তখন তার 'সাক্ষ্মদান করা ওয়াজিব হয় না? তিনি বললেন, ব্যাপারটি এরূপই। লেখকের উপর লিখে দেয়া ওয়াজিব, আর সাক্ষী যদি ইচ্ছা করে সাক্ষ্য দেয়া তার জন্য ওয়াজিব নয়। কারণ, সাক্ষী অনেকই পাওয়া যায়। ৬৩৯২. ইবৃন যায়দ (র.) থেকে বর্ণিত। তিনি ০১০১/৮ /১/-১J৷ ৬%, - এর ব্যাখ্যায় বলেছেন, সাক্ষী যখন সাক্ষ্য দিয়েছে, তখন তাকে যদি ঘটনাস্থলে এসে সাক্ষ্য দেয়ার জন্য ডাকা হয়, তবে সেতা অস্বীকার করতে পারবে না। ৬৩৯৩. কাতাদা (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, হাসান (র.) :1/4*4/০৬%, -এর ব্যাখ্যায় বলতেন যে, যখন তার নিকট সাক্ষ্য বিষয়ক তথ্য বিদ্যমান এবং তাকে তা প্রতিষ্ঠা করার জন্য ডাকা হয়েছে, সে যেন তা অস্বীকার না করে। ৬৩৯৪. দাহৃহাক (র.) থেকে বর্ণিত। তিনি আলোচ্য আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন, যখন কোন ব্যক্তি তার সাক্ষ্য লিপিবদ্ধ করে, অথবা কোন ব্যক্তির জন্য সাক্ষ্য চাওয়া হয়েছে এবং সে তার সাক্ষ্য দিয়েছে। আর সে সাক্ষীকে ও লেখককে ঘটনাস্থলে ডাকা হয়েছে, তখন তাদের কর্তব্য হলো, এ ডাকে সাড়া দেয়া এবং যে সাক্ষ্যদানে ডাকা হয়েছে, সে সাক্ষ্য দেয়া। + অন্যান্য ব্যাখ্যাকারগণ বলেছেন, এ হলো আল্লাহ্ তা“আলার পক্ষ হতে সাড়াদান সম্পর্কিত একটি আদেশ। যে আদেশে পুরুষ ও মহিলা উভয়ে অন্তর্ভুক্ত রয়েছে। যখন তাকে সত্য ঘটনার উপর সাক্ষ্যদান করার জন্য ডাকা হয়েছে, যা এমন একটি ঘটনা, যে বিষয়ে সে আগে সাক্ষ্য দেয়নি, সে বিষয়ে সাক্ষ্য দেয়া তার জন্য মুস্তাহাব, ফরয নয়। ' খারা এসত পোষণ করেনঃ ৬৩৯৫. আতিয়্যাহ আওফী (র.) হতে বর্ণিত। তিনি (০১০15141444 ১৬%,- এর ব্যাখ্যায় বলেছেন, তোমাকে আদেশ করা হয়েছে যে, তুমি সাক্ষ্য দান কর। এমতাবস্থায় তুমি ইচ্ছা করলে সাক্ষ্য দিতেও পারো, নাও দিতে পারো। ! ha [ t ¥ § www .almodina.com
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।