তাফসীরে তাবারী শরীফ ৫ম খণ্ড
/ ৪৩২
📝 লেখা 📖 পিডিএফ

২০২ তাফসীরে তাবারী শরীফ যারা এ মত পোষণ করেনঃ ৬৩৭৭. মুজাহিদ (র.) হতে বর্ণিত। তিনি ০১০1১, /১/১॥।০৬%; _ এর ব্যাখ্যায় বলেছেন, যখন সে সাক্ষ্য দিবে। ৬৩৭৮. মুজাহিদ (র.) হতে অন্য সূত্রে বর্ণিত। তিনি আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বলেন, যেহেতু তারা ইতিপূর্বে সাক্ষ্য দিয়েছে। ৬৩৭৯. মুজাহিদ (র.) হতে অপর এক সূত্রে বর্ণিত। তিনি আয়াতের ব্যাখ্যায় বলেছেন, যখন তার! সাক্ষ্য দিয়ে থাকবে। ৬৩৮০. মুজাহিদ (র.) হতে অন্য সূত্রে বর্ণিত। তিনি আয়াতের ব্যাখ্যাদান করতে গিয়ে বলেছেন, যখন তোমার নিকট সাক্ষ্য সম্পর্কিত তথ্যাবলী রয়েছে এবং তোমাকে আহবান করা হয়েছে। ৬৩৮১. মুজাহিদ (র.) হতে অপর সুত্রে বর্ণিত। তিনি আয়াত y= 13/* LALLY ~ag ব্যাখ্যায় বলেছেন, তোমার নিকট সাক্ষ্য বিষয়ক তথ্য বিদ্যমান থাকলে তা প্রতিষ্ঠিত কর। তারপর তোমাকে যখন সাক্ষ্যদানের জন্য ডাকা হয়, তখন তুমি যদি ইচ্ছা কর, তবে তুমি তথায় গমন কর, আর যদি তুমি ইচ্ছা না কর, তবে তুমি তথায় গমন কর না। ৬৩৮২. ইমরান ইব্‌ন হুদায়র (র.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আবু মাজলেযকে বললাম, একদল লোক আমাকে তাদের মধ্যে সাক্ষ্যদানের জন্য ডাকছে, কিন্তু আমি তাদের মধ্যে সাক্ষ্যদান করা অপসন্দ করি। তখন তিনি আমাকে বললেন, তুমি যা অপসন্দ কর তা পরিহার কর! তারপর যখন তুমি সাক্ষ্যদান করবে, তখন তুমি আহুত হওয়ার পর তাতে সাড়া দাও। ৬৩৮৩. আমির (রা.) হতে বর্ণিত। তিনি বলেছেন, সাক্ষ্যদানকারী সাক্ষ্য না দেয়া পর্যন্ত সাক্ষ্য দেয়া না দেয়ার ব্যাপারে ইখতিয়ার রয়েছে। ৬৩৮৪. ইকরামা (র.) হতে বর্ণিত। তিনি =এ০/১/,/১/-২//৬%১ - এর ব্যাখ্যায় বলেন, সাক্ষ্য প্রতিষ্ঠা করার জন্য। আতা (র.) হতে বর্ণিত। তিনি বলেছেন, সাক্ষ্য প্রতিষ্ঠা করার কাজে। = ৬৩৮৫. আবূ আমির আল-মুযানী (র.) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি আতা (র.)- কে বলতে শুনেছি, তিনি বলেছেন, আলোচ্য আয়াত সাক্ষ্য প্রতিষ্ঠা প্রসঙ্গে। ৬৩৮৬. হাসান (র.) হতে বর্ণিত। তাঁকে জনৈক ব্যক্তি জিজ্ঞেস করল, সাক্ষ্য দেয়ার জন্য আমাকে আহবান করা হয়; অথচ তা আমি অপসন্দ করি। তিনি বললেন, তাহলে তুমি যদি ইচ্ছা কর, সে আহ্বানে সাড়া নাও দিতে পার। ৬৩৮৭. মুগীর! (র.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি ইবরাহীম (র.)-কে জিজ্ঞেস করলাম ঘে, আমাকে সাক্ষ্য দেয়ার জন্য আহ্বান করা হলো। অথচ আমি তুল করার আশঙ্কা করি। তখন ডিনি_ বললেন, তাহলে তুমি যদি ইচ্ছা কর, তবে সাক্ষ্য দিও না। < www .almodina.com

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।