টুসুরা বাকারা ৪ ২৮২ ২০১ ৬৩৭১. কাতাদা (র.) হতে বর্ণিত। তিনি (৮১০1১৷//(-২॥০৬%, -এর ব্যাখ্যায় বলেন, এর ‘অর্থ হলো, যখন তোমাকে সাক্ষ্যদানের জন্য আহ্বান করা হবে, তখন তুমি সাক্ষ্যদানে অস্বীকৃতি জ্ঞাপন করবে না। অন্যান্য তাফসীরকারগণ উপরোক্ত ব্যাখ্যার অনুরূপই বলেছেন। তবে তাঁরা এও বলেছেন যে, এ দায়িত্ব সে সাক্ষীর ওপর আবশ্যিক হবে, যাকে অধিকার সম্পর্কিত বিষয়ে সাক্ষ্যদানের জন্য ডাকা হয়েছে এবং সে ব্যতীত অপর কাউকে সাক্ষ্যদানের জন্য পাওয়া যাচ্ছে না। আর যে ক্ষেত্রে অন্য কাউকে সাক্ষ্যদানের জন্য পাওয়া যাবে, সে ক্ষেত্রে আহুত ব্যক্তির সাক্ষ্যদানের ব্যাপারে ইখতিয়ার রয়েছে- ইচ্ছা করলে সাক্ষ্য দিতেও পারে, নাও দিতে পারে। যাঁরা এমত পোষণ করেন, তাঁদের আলোচনা £$ ৬৩৭২. হযরত শা‘বী (র.) হতে বর্ণিত। তিনি আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বলেছেন, সাক্ষী ইচ্ছা করলে সাক্ষ্য দেবে, ইচ্ছা না করলে সাক্ষ্য না দেবে। কিন্তু যদি অপর কাউকে সাক্ষ্যদানের জন্য পাওয়া না যায়, তবে অবশ্যই সাক্ষ্য দেবে। অন্যান্য তাফসীরকারগণ বলেছেন, এ আয়াতের অর্থ হলো, আহ্বানকারী যখন সাক্ষীকে সাক্ষ্যদান করা ও সাক্ষ্য সংক্রান্ত বিষয়ে তার নিকট যে তথ্য রয়েছে, তা উপস্থাপিত করার জন্য আহ্বান করবে, তখন সাক্ষ্যদানকারিগণ সাক্ষ্যদানে সাড়া দেয়ায় অস্বীকৃতি জ্ঞাপন করবে না। যাঁরা এরূপ বলেছেন, তাঁদের আলোচনা £$ ৬৩৭৩. হাসান (র.) হতে বর্ণিত। বর্ণনাকারী বলেন, হাসান (র.) বলেছেন, এর অর্থ হলো, উপস্থাপন করা ও সাক্ষ্যদান করা। ৬৩৭৪. মা‘মার(র.) হতে বর্ণিত। বর্ণনাকারী বলেন, হাসান (র.) এ আয়াতের ব্যাখ্যায় বলতেন যে, এখানে দু'টি আদেশ একত্রিত হয়েছে। একটি হলো এই যে, যখন তোমার নিকট সাক্ষ্য বিদ্যমান, তখন তুমি সাক্ষ্যদানে অশ্বীকৃতি জ্ঞাপন করবে না| দ্বিতীয়টি হলো, যখন তোমাকে সাক্ষ্যদানের জন্য আহবান করা হবে, তখন তুমি তাতে সাড়াদানে অস্বীকার করবে না। -_--৬৩৭৫. ইবন আৰ্বাস (রা.) হতে বর্ণিত। তিনি আয়াত ১/১৮ /১-১॥॥০৬% -এর ব্যাখ্যায় বলেন, মুসলমানদের মধ্য হতে যখন কেউ তার মুখাপেক্ষী হবে, তখন তার নিকট সাক্ষ্য বিদ্যমান থাকা অবস্থায় সে সাক্ষ্যদানের জন্য হাযির হবে এবং তাকে আহ্বান করা হলে তা অস্বীকার করা তার জন্য বৈধ হবে না। ৬৩৭৬. হাসান (র.) হতে বর্ণিত। তিনি এ আয়াতের ব্যাখ্যায় বলেন, এর সূর্থ হলো, উপস্থাপন করার জন্য। আর যখন তাকে সাক্ষ্যদানের জন্য হাযির হতে এবং সামক্ষ্যের বিষয় উপস্থাপন করতে আহ্বান করবে, তখন সে এ বিষয়ে অস্বীকার করবে না। অন্যান্য তাফসীরকারগণ বলেছেন, এর অর্থ হলো, সাক্ষীগণকে যখন তাদের নিকট সাক্ষ্য সম্পর্কিত যে সকল তথ্য রয়েছে, সে সকল বিষয়ে সাক্ষ্যদান করার জন্য আহ্বান করা হয়, তখন তারা আতহ্বানকারীর ডাকে সাক্ষ্য উপস্থাপনে সাড়া দেয়ার প্রশ্নে অস্বীকৃতি জ্ঞাপন করবে না। www .almodina.com
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।