৮ তাফসীরে তাবারী শরীফ দিল, ও রাগ করল। যখন এ ব্যাপারে তারা একটু অসর্তক হলো, তখন তিনি বেরিয়ে পড়লেন এবং ঘোষকের নিকট গিয়ে পৌঁছলেন! বললেন, আমি জালুতের বিরুদ্ধে লড়ব। ঘোষক তাকে নিয়ে বাদশার নিকট গেলেন এবং বললেন, এই বালক ব্যতীত বনী ইসরাঈলের কেউ ডাকে সাড়া দেয়নি। রাজা বললেন, বৎস ! তুমি কি জালুতের বিরুদ্ধে লড়তে যাবে? তিনি বললেন হ্যাঁ, অবশ্যই। বাদশাহ বললেন, ইতিপূর্বে তুমি কি এ ধরনের কোন ব্যাপারের সম্মুখীন হয়েছ? দাউদ (আ.) বললেন, হ্যাঁ, আমি ছাগলের রাখাল। একবার একটা বাঘ এসে আমার বকরী-পালে আক্রমণ করল। আমি সেটির দু’ চোয়াল ঝাপটে ধরে ছিঁড়ে ফেলেছিলাম। তিনি বালকের জন্যে তীর- ধনুক ও যাবতীয় যুদ্ধান্ত্র আনার নির্দেশ দিলেন। দাউদ (আ.) এগুলো পরিধান করে ঘোড়ায় চড়ে কিছুদুর মাত্র অগ্রসর হলেন। তারপর ঘোড়া ফিরিয়ে রাজার নিকট এসে পড়লেন। রাজা ও উপস্থিত লোকজন বলল, ছেলেটি তো সাহস হারিয়ে ফেলেছে! তিনি এসে রাজার সম্মুখে দাঁড়ালেন। রাজা জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? তিনি উত্তর দিলেন, আল্লাহ্ তা‘আলা যদি জালুতকে হত্যা না করেন এ ঘোড়া ও অস্ত্র তো তাকে হত্যা করতে পারবে না। আমাকে অনুমতি দিন আপন ইচ্ছানুযায়ী আমি লড়তে যাই। রাজা অনুমতি দিলেন। হযরত দাউদ (আ.) আপন থলেটি গলায় ঝুলালেন, তাতে কয়েক টুকরো পাথর ভরলেন এবং যে মিকলা ( পাথর নিক্ষেপের যন্ত্র ) নিয়ে বকরী চরাতেন সেটি নিলেন। এরপর জালৃতের উদ্দেশ্যে যাত্রা করলেন। জালুত-বাহিনীর নিকট যখন পৌছলেন, তখন জিজ্ঞেস করলেন, জালুত কোথায়? তাকে জালুতকে দেখিয়ে দেওয়া হলো। পরিপূর্ণ অস্ত্র-সঙ্জিত জালৃত অশ্বে আরোহণ করে বেরিয়ে পড়ল। দাউদ (আ.)-কে দেখে জালৃত বলল, ‘আমি কি তোমার সাথে লড়াই করব? দাউদ (আ.) বললেন, হ্যাঁ। সে দাউদ (আ.)-কে লক্ষ্য করে বলল, (তুমি তো কুকুর শিকারীদের ন্যায় পাথর নিক্ষেপের যন্ত্র ও পাথর নিয়ে এসেছ। দাউদ (আ.) বললেন, তাই বটে। জালৃত হুংকার ছেড়ে বলল, অনতিবিলম্বে তোমার দেহের গোশতগুলো কেটে টুকরো টুকরো করে আকাশের পাখি এবং জীবজত্তুকে খাওয়াব। দাউদ (আ.) বললেন, আল্লাহ্ পাক তোমার দেহের গোশতকে খন্ডবিখন্ড করে দেবেন। এরপর দাউদ (আ.) একটি পাথর তাঁর পাথর নিক্ষেপণ যন্ত্রে সেট করলেন। তারপর পাক দিয়ে ছুঁড়ে দিলেন জালুতের দিকে। তার শিরস্ত্রাণের নাক বরাবর লেগে পাথরটি মাথার ভেতরে প্রবেশ করল। ফলে জালত ঘোড়া হতে নিচে পড়ে গেল। দাউদ (আ.) অগ্রসর হয়ে তরবারি দিয়ে তার মাথা ACT SOTO EU CEE EE এতে পরম আনন্দিত হলো। তালুত প্রস্থান করলেন। রাজধানীতে এসে তালৃত লোকমুখে শুধু দাউদ (আ.)-এর প্রশংসাই শুনতে লাগলেন। এতে তিনি রুষ্ট হলেন। এরপর দাউদ (আ.) এসে বললেন, আমার স্ত্রীকে আমার নিকট হস্তান্তর করুন। তালৃত বললেন, বিনা মোহরে রাজকন্যা চাও? দাউদ (আ.) বললেন মোহরের শর্ত তো তখন করেননি, এখন আমার নিকট তো অর্থ নেই। রাজা বললেন, তোমার সামর্থের অতিরিক্ত কিছু চাপিয়ে দিব না। তিনি মোহরানা আদায় করলেন এবং বললেন, আপনার শত পূর্ণ করেছি। এবার আমার স্ত্রী আমাকে দিয়ে দিন। শেষ পর্যন্ত তালৃত আপন কন্যাকে দাউদ (আ.)-এর নিকট বিয়ে দিলেন। জনসাধারণ সর্বদা দাউদ (আ.)-এর প্রশংসায় মুখর। তাঁর জনপ্রিয়তা এখন সবোচ্চে। এতে তালৃত ঈষান্বিত। ষড়যন্ত্রের নতুন চাল আরম্ভ হলো। ছেলেকে ডেকে বললেন, তুমি দাউদকে খুন করবে। বিশ্ময়াভিভূত ছেলে বলে উঠল, সুবহানাল্লাহ্! সেতো আপনার পক্ষ হতে এমন আচরণ পেতে পারে না! তালুত ছেলেকে বুঝালেন, তুমি www .almodina.com
— Page 21 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.