সূরা বাকারা ৪ ২৮০ ১৮৩ EF (১৪১5 _এর তাফসীর প্রসঙ্গে বলেন এর সারমর্ম হচ্ছে, যদি তুমি তোমার মূলধন উক্ত { খাতককে সাদৃ্কা করে দাও, তাহলে তা হবে তোমার জন্যে উত্তম। ৬৩০৪. উবায়দ (র.) থেকে বর্ণিত। দাহ্হাক (র.)-কে 441%5134550,0 -এর তাফসীর TAO LETT “তবে তা হবে উত্তম। আর খাতক যদি সচ্ছল হয়, তবে এ বিধান নয়। তার থেকে মূলধন আদায় করতে : হবে। অভাব্গ্রস্ত খাতক থেকেও মুলধন নেয়া হালাল। তবে তাকে সাদ্কা করে দেওয়া উত্তম। | ৬৩০৫. দাহুহাক (র.) থেকে অপর সূত্রে বর্ণিত। তিনি অত্র আয়াতাংশের তাফসীর প্রসঙ্গে বলেন, 5.০%১০-এর অর্থ হচ্ছে, যদি তোমরা তোমাদের মূলধন সাদ্কা কর। আর '415_এর অর্থ হচ্ছে, সচ্ছল হওয়া পর্যন্ত তাকে অবকাশ দেয়া উত্তম। সুতরাং অবকাশ দেয়ার চেয়ে সাদ্কা করে দেয়াকেই আল্লাহ্ পাক পসন্দ করেছেন। ৬৩০৬. ইব্ন যায়দ (রা.) থেকে বর্ণিত। তিনি আলোচ্য আয়াতের তাফসীর প্রসঙ্গে বলেন, অত্র আয়াতে উল্লিখিত 4৯15355501 _এর অর্থ হচ্ছে, অভাবগ্রস্ত খাতকের চেয়ে একবারে সাদ্কা করে দেয়া উত্তম, যদি তোমরা তা বুঝতে পার। : ৬৩০৭. দাহ্্হাক (র.) থেকে বর্ণিত। তিনি অত্র আয়াতাংশের তাফসীর প্রসেঙ্গ বলেন, এখানে উল্লিখিত অবকাশ প্রদান হচ্ছে ওয়াজিব। তবে সাদ্কা করাকে আল্লাহ্ তা'আলা অবকাশ থেকে বেশী পসন্দ করেছেন। আর সাদৃকা হচ্ছে অভাব গ্রস্তের জন্যে। যে সচ্ছল তার জন্য নয়। ইব্ন জারীর তাবারীর মতে, অভাবগ্রস্ত খাতককে সাদ্ক! করাটাই উত্তম। কেননা, এ অর্থটি অন্য অর্থের তুলনায় উত্তম। আবার কেউ কেউ বলেন, সূদের বিধান সম্পর্কীয় এ আয়াতসমূহ সবশেষে অবতীর্ণ হয়েছে। ৬৩০৮. সাঈদ ইব্ন মুসায়্যিব (র.) থেকে বর্ণিত যে, হযরত উমার (রা.) বলেন, পবিত্র কুরআনের শেষ যে আয়াতখানি নাযিল হয় তা হলো, সূদ সম্পর্কীয় আয়াত। আর নখী (সা.) এ আয়াতখানির ব্যাখ্যা করার পূর্বেই ইন্তিকাল করেন। অতএব, তোমরা সুদ ও এ সম্বন্ধে সন্দেহ বর্জন কর। ৬৩০৯. আমির (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, এক দিন হযরত উমর (রা.) খুতবা দিতে দীড়ালেন। আল্লাহ্ তাআলার হামদ ও প্রশংসা জ্ঞাপন করার পর তিনি বললেন, আল্লাহ্ তা'আলার শপথ ! আমি জানি না, আমরা হয়ত তোমাদেরকে এমন কাজের আদেশ দিচ্ছি, যে কাজে তোমাদের কোন কল্যাণ নেই। আবার আমি জানি না, আমরা হয়ত তোমাদেরকে এমন কাজ করতে নিষেধ করছি, যেটাতে তোমাদের কল্যাণ রয়েছে। আর জেনে রেখ, পবিত্র কুরআনের যে আয়াত সর্বশেষে নাযিল হয়েছে তা হলো সূদ সম্পীয়। আমাদের জন্য এসব আয়াতের ব্যাখ্যা করার পূর্বে রাসূলুল্লাহ্ (সা.) ইহলোক ত্যাগ করেন। অতএব, যা সন্দেহজনক তা বর্জন কর, আর যা সন্দেহমুক্ত তা গ্রহণ কর। www .almodina.com
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।