তাফসীরে তাবারী শরীফ ৫ম খণ্ড
/ ৪৩২
📝 লেখা 📖 পিডিএফ

স্সূরা বাকারা £ ২৮০ টা LL এই কারবার। যখন তারা ইসলাম গ্রহণ করেন, তখন খচণের টাকা পুরাপুরি আদায় হয়নি। তাদের হবার পর তাঁদের বকেয়া সূদকে আল্লাহ্‌ তাআলা রহিত ঘোষণা করেন এবং শুধু মূলধন আদায় {করার অনুমতি দেন যদি গ্রহীতা ঝণ আদায় করতে সামর্থ রাখে। তাদের মধ্যে যারা সময় মত থ্চণ আদায় } করার উপযোগী সম্পদের মালিক নন অন্য কথায় অভাবগ্রস্ত হন, তাদেরকে তাদের সচ্ছলতা ফিরে আসা [পর্যন্ত অবকাশ দেয়ার বিধান প্রবর্তিত হয়। এরূপ নির্দেশ ছিল এ ব্যক্তির ক্ষেত্রে যিনি মুসলমান হয়েছিলেন : এবং তার ছিল সৃদী খাতক। কেননা, ইসলাম খাতকের এ ঝণকে রহিত করে দেয় যা সুদ প্রবর্তনের ' দরুন তার উপর চাপিয়ে দেয়া হয়েছিল। তাই শুধু মুলধন আদায় করারই তার ক্ষেত্রে হুকুম দেয়া হয়েছিল : যা সে ঝণদাতা থেকে গ্রহণ করেছিল কিংবা নতুন সুদ আরোপ করার পূর্বে খাতকের পক্ষে আদায় করার : বিধান ছিল। তবে শর্ত হলো তাকে সচ্ছল হতে হবে। যদি সে অসচ্ছল হয়। তাহলে সচ্ছলতা ফিরে আসা ‘ পর্যন্ত তাকে অবকাশ দিতে হবে তাও আবার শুধুমাত্র মূলধন আদায়ের ক্ষেত্রে প্রযোজ্য। আর মূলধনের " অতিরিক্ত সুদী অর্থ বাতিল বলে গণ্য হবে। তবে যদিও আয়াতটি এসব লোক সম্বন্ধে অবতীর্ণ হয়েছিল, ‘ যাদের কথা আমি বর্ণনা করলাম এবং তাদের অসচ্ছল খচণ গ্রহীতাকে সচ্ছলতা ফিরে আসা পর্যন্ত মূলধন আদায়ের ব্যাপারে অবকাশ দেয়ার বিধান স্থির করা হলো কিন্তু সুদ প্রথা বাতিল হবার পর প্রতিটি ঝণ জাতীয় লেনদেনের ব্যাপারেও সচ্ছলতার বিধানটি প্রবর্তন করা হলো। অন্য কথায়, যে অন্য ব্যক্তির কাছে খাণী ও ঝণ আদায়ের নির্ধারিত সময় সমাগত কিন্তু তার অসচ্ছলতার জন্যে আদায় করতে অপারগ, তখন তাকে সচ্ছলতা ফিরে আসা পর্যন্ত অবকাশ দেয়ার বিধান রয়েছে। কেননা, প্রতিটি ঝণদাতার ঝণ খাতকের সম্পদে বিরাজমান এবং তা থেকে খণদাতার খণ আদায় করা খাতকের দায়িত্বে অর্পিত। কিন্তু ঝণ তার প্রাণের বিনিময় নয়। সুতরাং যখন তার সম্পদ থাকবে না, তখন তার প্রাণকে বন্দী করে বা বিক্রি করে খণ আদায়ের কোন পত্থাই সঠিকভাবে বিবেচিত নয়। এটা এজন্য যে, ঝণদাতার খচণ তিনটি সম্ভাব্য অবস্থার যেকোন একটিতে অবশ্যই বিরাজমান থাকতে হবে। প্রথমত হয়ত এটা খাতকের প্রাণের বিনিময়ে হবে, দ্বিতীয়ত হয়ত তা আদায় করা তার দায়িত্বে ন্যস্ত থাকবে। পরিণামে সে তার অন্য সম্পদ থেকে তা আদায় করবে। তৃতীয়ত হয়ত খণটি সঠিকভাবে তার সম্পদেই বিদ্যমান থাকবে। যদি ঝণটি সঠিক ভাবে তার সম্পদের মধ্যে বিরাজমান মনে করা হয়, তাহলে যখন তার সম্পদ বিলোপ হয়ে যায়, "তখন ঝণদাতার ঝণও এর সাথে বিলুপ্ত হয়ে যাবে। এরূপ অভিমত কেউ পেশ করেননি। অন্য একটি সম্ভাবনা হচ্ছে ঝণ গ্রহীতার প্রাণের বিনিময়ের সাথে সম্পৃক্ত। যদি তা-ই হয়, তাহলে যখন সে মারা যায়, তখন খণ গ্রহীতার ঝণ অবশ্যই বাতিল বলে ঘোষিত হতে হবে, যদিও খণগ্রহীতা সেই ঝণের পরিমাণ কিংবা তার থেকে অধিক সম্পদ ছেড়ে যায়। এরূপ অভিমত, কেউ পেশ করেননি। একথা সুস্পষ্ট যে, যখন এ দুটো সম্ভাবনাই কারো অভিমত নয়, যখন তৃতীয় সম্ভাবনাই কার্যকর তথা ঝণগ্রহীতা খণ আদায়ের দায়িত্ব বহন করে। তাই সে তার সম্পদ থেকে খণ অবশ্যই আদায় করবে। যখন তার হাতে সম্পদ থাকবে না, তখন তার দায়িত্বে ঝণ আদায়ের বিষয়টি চাপিয়ে দেবার কোন পন্থা থাকে ন|। কেননা, যে সম্পদ দ্বারা সে খণ আদায় করবে তা তার এখন হাতে নেই। কাজেই এখন তাকে বন্দী করে খণ আদায়ের চেষ্টাও তখন ফলপ্রসূ চেষ্টা নয়। কেননা, সে ইচ্ছাকৃত ঝণ আদায়ের ব্যাপারে প্রতিরোধ গড়ে তুলছে না। যদি তা-ই হতো তাহলে হয়ত তার এজুলুমের জন্য তাকে বন্দী করে শাস্তি প্রদান করে ঝণ আদায়ের কোন একটা পদ্থা উদ্ভাবন করা যেত। www .almodina.com

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।