তাফসীরে তাবারী শরীফ ৫ম খণ্ড
/ ৪৩২
📝 লেখা 📖 পিডিএফ

১৬২ তাফসীরে তাবারী শরীফ দেখতে পাওয়া যায়, অনুরূপভাবে কোন কোন রোগীকে পর্যবেক্ষণ করলে তার মধ্যে রোগের যাবতীয় চিহ্ন দেখতে পাওয়া যায়। আবার এরূপও দেখা যায়, বহু কাপড়-চোপড়ের অধিকারী কোন কোন ধনী ব্যক্তি কোন সময় জীর্ণ-শীর্ণ কাপড় পরিধান করে এবং দরিদ্র লোকদের ভুষণে ভূষিত হয়। কাজেই জীর্ণ কাপড়-চোপড় এমন কোন বিশেষণ নয় যে, বিশেষিত লোকটির উপবাস বা দৈন্য তাকে জনসমক্ষে তুলে ধরতে পারে এবং তার চেহারা পর্যবেক্ষণ করলে সবকিছু ধরা পড়ে। অনুরূপভাবে রোগীকে পর্যবেক্ষণ করলে তার রোগের সবকিছুই বোঝা যায়। রোগটি তার বিশেষণ হিসাবে প্রকাশ পাবার কোন প্রয়োজন অনুভূত হয় না।” আল্লাহর বাণীঃ Glo sliny এর ব্যখ্যা £ যদি কোন ব্যক্তি কোন বস্তু চাইতে গিয়ে নাছোড় হয়ে যাচঞা করে, তখন বলা হয় GLirck tall (oli অর্থাৎ ভিক্ষুকটি তার' যাচ্ঞায় 'নাছোড় পন্থার আশ্রয় নিয়েছে। যদি কেউ এখানে প্রশ্ন করেন, উপরোক্ত ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে পরিদৃষ্ট হয় যে, তারা জনগণের কাছে নাছোড় না হয়ে যাচঞা করতেন। কিন্তু তারা তো যাচ্ঞা করতেন না। উত্তরে বলা যায় যে, এ কথা বলা অসঙ্গত যে, তারা নাছোড় হয়ে কিংবা নাছোড় না হয়ে জনগণের কাছে যাচ্ঞা করতেন। তবে এ আয়াতাংশের মাধ্যমে আল্লাহ্‌ তাআলা তাদের এগুণটি বর্ণনা করেছেন যে, তারা নিঃসন্দেহে এ৷ J! ছিলেন। অর্থাৎ তারা কারোর কাছে যাচঞা করতেন না। আর নিঃসন্দেহে তাদেরকে তাদের লক্ষণ দেখে চিনা যেত। যদি যাচ্ঞা করাটা তাদের প্রকৃতি হতো তাহলে যাচঞ না করাটা তাদের বিশেষ গুণ হিসাবে বর্ণনা করা হতোনা এবং দলীল ও আলামতের মাধ্যমে হযরত রাসুলুল্লাহ (সা.) কর্তৃক তাদের চেনারও প্রয়োজন হতো না। তাদের প্রকাশ্য যাচঞাই তাদের অবস্থা ও বিষয় সম্পর্কে সংবাদ দিত। যারা এ মত পোষণ করেনঃ ৬২২৮. আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, “একবার আমরা খুবই অভাব-অনটনে উপনীত হয়েছিলাম। তখন আমাকে বলা হলো, আমি যেন হযরত রাসূলুল্লাহ্‌ (সা.)-এর দরবারে গিয়ে কিছু যাচঞা করে নিয়ে আসি। আমি এ ব্যাপারে রাযী ছিলাম না। কিন্তু অনিচ্ছা সত্বেও আমাকে হযরত রাসূলুল্লাহ্‌ (সা) - -এর দরবারে যেতে হলো। পৌঁছার পর সর্বপ্রথম যে উপদেশ বাণীটি দরবার থেকে আমার কানে আসে, তা হলো - EEL ALY EUS EEC dE ED EE il ty, dn ei ilo অর্থাৎ যে ব্যক্তি কারোর কাছে যাচ্ঞা করে না, তাকে আল্লাহ্‌ তা'আলা যাচ্ঞা থেকে বিরত থাকার: তাওফীক দান করেন। আর যে ব্যক্তি কারো মুখাপেক্ষী হয় না, তাকে আল্লাহ্‌ তাআলা পর মুখাপেক্ষী করান ন৷। যদি কোন ব্যক্তি আমাদের কাছে কোন বস্তু চান, তাহলে লভ্য দ্রব্য তাকে না দান করে জমা রাখতে আমাদেরকে কঠোর ভাবে নিষেধ করা হয়েছে। বর্ণনাকারী আবু সাঈদ খুদ্রী (রা.) বলেন, তখন আমি A EE LEE ST ROUSE SE তাহলে আল্লাহ্‌ তা‘আলাও আমাকে বিরত থাকার তাওফীক দান করবেন। এ বলে আমি ফেরত আসলাম। এরপর থেকে আমি আমার কোন প্রয়োজন সম্পর্কে হযরত রাসূলুল্লাহ্‌ (সা.)-এর দরবারে প্রশ্ন উথাপন করিনি। এরপর দুনিয়া আমাদের দিকে ঝুঁকে পড়ল এবং আমাদের অনেককে করায়ত্ত করে ফেলল। তবে: যাকে আল্লাহ্‌ তা'আলা হিফাযত করেছেন।” www .almodina.com

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।