তাফসীরে তাবারী শরীফ ৫ম খণ্ড
/ ৪৩২
📝 লেখা 📖 পিডিএফ

‘সুরা বাকারা ৪ ২৭৩ ১৫৯ ৬২১৬. ইব্‌ন যায়দ থেকে বর্ণিত। তিনি অত্র আয়াতাংশের তাফসীর প্রসঙ্গে বলেন,তৎকালে পৃথিবীর “সর্বত্রই কুফরী বিরাজ করত। কেউ আল্লাহ্‌ প্রদত্ত রিযিক অন্বেষণে বের হতে পরত না। যদি কেউ বের হতো তাহলে কুফরীর ছত্রছায়ায় বের হতে হতো। অর্থাৎ হালাল উপায়ে রিযিক অব্বেষণ অসম্ভব ছিল। আবার কেউ কেউ বলেন, পৃথিবীর সর্বত্রই এই শহরের বাশিন্দাদের জন্যে যুদ্ধক্ষেত্ৰ সদৃশ ছিল। এ শহরের বাশিন্দারা যেখানেই বের হতো সেখানেই তাদেরকে শত্রুর মুকাবিলা করতে হতো। সুতরাং আল্লাহ্‌ তা‘আলা সাদ্কার মাল এঁ ব্যক্তিদের জন্যে ঘোষণা করলেন, যাঁরা নিজেদেরকে আল্লাহ্র পথে ব্যাপৃত রেখেছেন। আর এখানে মুহাজিরগণ নিজেদেরকে আল্লাহ্‌ তা‘আলার পথে ব্যাপৃত রেখেছেন। আল্লামা ইব্‌ন জারীর তাবারী (র.) বলেন, আবার কেউ কেউ বলেন, এটার অর্থ হচ্ছে, যাদেরকে মুশরিকরা ঘেরাও করে রেখেছে এবং তাদেরকে উপজীবিকা অর্জন থেকে বিরত রেখেছে। এ অভিমত সমর্থনকারীরা দলীল হিসাবে নিম্ন বর্ণিত হাদীসটি উপস্থাপন করেছেনঃ ৬২১৭. সুদ্দী (র.) থেকে বর্ণিত। তিনি des basi ish iil _এর তাফসীর প্রসঙ্গে বলেন, এর অর্থ হচ্ছে, যাদেরকে মুশরিকরা মদীনায় ঘেরাও করে রেখেছিল। ইব্ন জারীর তাবারী (র.) খলেন, ইবন যায়দ (রা.) অত্র আয়াতের যে ব্যাখ্যা পেশ করেছেন যদি. আয়াতটির প্রকৃত ব্যাখ্যা এটা হতো তাহলে এখানে এ ব্যক্তিদের সাদ্‌ক! দেয়ার জন্যে বলা হতো যাদেরকে আল্লাহ্র পথে ব্যাপৃত রাখা হয়েছে। কিন্তু এখানে এঁ ব্যক্তিদের সহন্ধে বলা হয়েছে, যারা নিজেদেরকে ব্যাপৃত রেখেছেন। তাহলে স্পষ্টরূপে বুঝা গেল যে, দুশমনের ভয়ই মুহাজির ফকীরদেরকে এমন অবস্থায় উপনীত করেছে, যেখানে তাদেরকে তারা নিজেরাই আল্লাহ্‌ তাআলার পথে ব্যাপৃত রেখেছেন। দুশমন তাদেরকে ব্যাপৃত রাখেনি। যাকে দুশমন আটক করে রেখেছে, বলা হয় দুশমন তাকে ব্যাপৃত রেখেছে। কিন্তু কোন ব্যক্তি যদি দুশমনের ভয়ে ব্যাপৃত থাকে, বলা হয় যে, তাকে দুশমনের ভয় ব্যাপৃত রেখেছে। আল্লাহ্‌ পাকের বাণী ৪ ০০১১/4 ৬১২০১১৮১১১১ এর ব্যাখ্যা ৪ ---এর-মাধ্যমে মহান আল্লাহ্‌. অভার্গ্রপ্ত মুহাজিরদের অবস্থা বর্ণনা করেন এবং বলেন, তারা আল্লাহ্র যমীনে ঘুরাফিরা করতে পারে না এবং রিযিক ও উপজীবিকার খোঁজে তারা শহরের কোথাও যেতে পারে না। স্বাধীনভাবে রিযিক অধ্বেষণের জন্যে যদি কোথাও যেতে পারত, তাহলে তারা সাদ্্‌কার মুখাপেক্ষী হতো না। তারা সর্বদাই দুশমনের পক্ষ থেকে প্রাণভয়ে জীবন যাপন করছে। যারা এ মত পোষণ করেনঃ ৬২১৮. কাতাদা (র.) থেকে বর্ণিত। তিনি ০০৩১/৯ ৬১১০১৯১৮১১% এর তাফসীর প্রসঙ্গে বলেন, এর অর্থ হচ্ছে, তারা নিজেদেরকে দুশমনের বিরুদ্ধে আল্লাহ্‌ তা‘আলার পথে যুদ্ধের জন্য তৈরীতে ব্যাপৃত রেখেছেন। কাজেই তারা কোন প্রকার ব্যবসা-বাণিজ্যে আত্মনিয়োগ করার সামর্থ রাখে না। ৬২১৯. সুদ্দী (র.) থেকে বর্ণিত। তিনি ০১১১/৪ ১০০-১৮১১ এ উল্লিখিত ৫১৯ শব্দের অর্থ সম্বন্ধে বলেন, এর অর্থ হচ্ছে, ব্যবসা-বাণিজ্য। www .almodina.com

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।