১২৮ তাফসীরে তাবারী শরীফ ৬০৯১. হযরত সুদ্দী র.) থেকে বর্ণিত। তিনি এ আয়াত Elis SOE PAE 4 gt GLb Sli HK Se 3d AUB UES bh 5 oll) EST AAP এর তাফসীর প্রসঙ্গে বলেন, তা লোক দেখানো ব্যয়ের অন্য হং উপমা। সে মানুষকে দেখানোর জন্যে সম্পদ ব্যয় করে। অন্য কথায়, পোক দেখানোর জন্যে তার সমস্ত সম্পদ নিঃশেষ হয়ে যায়। কাজেই আল্লাহ্ তাআলা তাকে এ ব্যয়ের জন্যে কিয়ামতের দিন কোন পারিশ্রমিক দেবেন না। উক্ত দিবসে যখন সে তার ব্যয়ের প্রতিদানের প্রতি মুখাপেক্ষী হবে, তখন সে দেখবে, লোক দেখানো ক্রিয়াটি তার ব্যয়কে ভ্বালিয়ে দিয়েছে। তাই তার ব্যয় নিষ্ফল প্রমাণিত হয়েছে। যেমন- কোন এক ব্যক্তি একটি বাগানের জন্যে বিপুল সম্পদ ব্যয় করে। তারপর যখন সে বৃদ্ধাবস্থায় পরিণত হয়, সন্তান-সন্ততি সংখ্যায় অধিক হয়, সে বাগানটির প্রতি অত্যধিক মুখাপেক্ষী হয়ে পড়ে, তখনই অগ্নিমিশ্ৰিত ঘূর্ণিঝড় এসে তা ভ্বালিয়ে দিয়ে যায়। সে বাগানের আর কিছু পায় না। বস্তুত অনুরূপ অবস্থা এ ব্যক্তির, যে লোক দেখানোর জন্যে ব্যয় করে থাকে। ৬০৯২. হযরত মুজাহিদ (র.) থেকে বর্ণিত। তিনি এ আয়াত LS EG EL ৮% এর তাফসীর সমন্ধে বলেন, এটি একটি উপমা এঁ ব্যক্তির জন্যে যে আল্লাহ্ তা‘আলার ‘ইবাদতে বাড়াবাড়ি করে এবং তার মৃত্যুও এ অবস্থায়ই হয়ে থাকে। তোমাদের কেউ কি পসন্দ করে যে, তার পাখিব সম্পদ হবে কিন্তু সে তা আল্লাহ্ তাআলার আনুগত্যে ব্যয় করবে না। সে হবে এ ব্যক্তির ন্যায় যার আছে এমন সব উদ্যান যেগুলোর পাদদেশে নদী-নালা প্রবাহিত, যাতে রয়েছে বিভিন্ন ধরনের যাবতীয় ফল-ফলাদি, সে বার্ধক্যে উপনীত হয়, তার থাকে দুর্বল সন্তান-সন্ততি, তারপর এর উপর একটি অগ্নিক্ষরা ঘূর্ণিঝড় আপতিত হয় ও তা ভ্বলে-পুড়ে ছাই হয়ে যায়। মৃত্যুর পর তার উপমা হবে- ধঁ ব্যক্তির ন্যায়, যার বাগান পুড়ে ছাই হয়ে যায়, সে বার্ধক্যে উপনীত হয়, এ বাগান থেকে সে উপকৃত হয় না, তার সন্তান-সন্ততি অপ্রাপ্ত বয়সের, তারাও তার কোন উপকার করতে পারে না। অনুরূপভাবে আল্লাহ্ তা‘আলার আনুগত্যে বাড়াবাড়ি করার ফল হবে মৃত্যুর পর দুঃখ ও যাতনা। ৬০৯৩. হযরত মুজাহিদ (র.) থেকে অন্য সূত্রেও অনুরূপ বর্ণিত হয়েছে। ৬০৯৪. হযরত আতা রর.) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার হযরত উমর (রা.)জনগণকে ETE EE EE EN তখন আবদুল্লাহ্ ইব্ন আব্বাস রা.) তাঁর পিছন থেকে বলে উঠলেন, UL Hl sal SN OU তখন উমর (রা.) তাঁর দিকে দৃষ্টি ale le তাহলে তা এখানেই বর্ণনা কর, নিজেকে তুচ্ছ মনে কর না। আবদুললাহ ইব্ন আব্বাস (রা.) বললেন, “এটি আল্লাহ্ পাকের তরফ থেকে একটি দৃষ্টান্ত। আল্লাহ্ তাআলা ইরশাদ করেন, তোমাদের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছে, যে সারা জীবন জান্নাতবাসী ও সৌভাগ্যবানদের ন্যায় আমল করবে? আর যখন সে জীবন সায়াহ্নে পৌঁছে এবং মৃত্যুর দ্বার প্রান্তে উপনীত হয় এবং তার আমল সুচারহ্রূপে সম্পন্ন হবার প্রয়োজনীয়তাও সে তীব্রভাবে অনুভব করে, তখনই সে তার কর্মজীবন দুর্ভাগা ও হতভাগাদের ন্যায় বদ আমল দ্বারা সমাপ্ত করে। অন্য কথায়, তার যাবতীয় নেক আমলকে সে তখন বিনষ্ট করে দেয় এবং এ সময়ে তার যে কাজটি অতীব প্রয়োজনীয় তা সে ভ্বালিয়ে-পূড়িয়ে ছাই করে দেয়?” www .almodina.com
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।