Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

“কিন্ত ওদের সাথে যোগাযোগ হলো কি করে?” পুনরায় জিজ্ঞেস করল আহমদ হাত্তা। “এজন্য ধন্যবাদ দিতে হবে বার্নারডোকে। সেই যোগাযোগ করে পুলিশের পোশাক ও পুলিশের গাড়ির বন্দোবস্ত করেছে” । বলল আহমদ মুসা। “কিন্তু বার্নারডো এটা কিভাবে করল? সে তো নিও নিকারীর লোক। সকালে এসেছে পারামারিবোতে'। আহমদ হাত্তা বলল। “ও! আপনি জানেন না। তার আরও দুটি বড় পরিচয় আছে। একটি হলো, সে একজন গোয়েন্দা অফিসার। ট্যাক্সিক্যাব চালানো তার একটা ছদ্মবেশ। তাছাড়া পারামারিবোর সহকারী পুলিশ কমিশনার আপনার ভক্ত ও তার এলাকার লোক। এডিশনাল আইজি আপনার লোক এবং বার্নারডোর পূর্ব পরিচিত। সুতরাং তাদের সাথে সাক্ষাত করতে তার অসুবিধা হয়নি”। আহমদ মুসা বলল। “ধন্যবাদ বার্নারডো”। বলল আহমদ হাত্তা। আহমদ মুসা তড়িঘড়ি করে বলে উঠল, “একটু পরে ধন্যবাদ দেবেন। বলতে ভূলে গেছি, বার্নারডোর আরেকটা বড় পরিচয় আছে। সে মুসলমান” । “ও! অভিনন্দন বার্নারডো। দেখছি, আল্লাহ আমাদেরকে সব দিক থেকেই সাহায্য করেছেন” উচ্ছসিত কন্ঠে বলল আহমদ হাত্তা। একটু থেমেই আহমদ হাত্তা আবার বলে উঠল, “মি. আহমদ মুসা আপনাকে আপনার টিমকে ধন্যবাদ। আপনারা পৌঁছতে আরেকটু দেরী হলে ওয়াং আলীকে বাঁচানো যেতো না?। “আল্লাহ যেটা চেয়েছেন, সেটাই হয়েছে। সব প্রশংসা তাঁরই” । আহমদ মুসা বলল। “আলহামদুলিল্লাহ। ফাতিমা কোথায় মি. আহমদ মুসা?” বলল আহমদ হাত্তা। “আপনি ওভানডোকে চেনেন, গতরাতে মন্দিরের বন্দীখানা থেকে তাকে উদ্ধার করেছি, ফাতিমা তার বাড়িতে আছে। ওভানডোর বোন বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং ফাতিমার সাথে পরিচিত” । আহমদ মুসা বলল। সুরিনামের সংকটে ৯৯

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।