Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

জংগলটা একটা টিলা, টিলার শেষ প্রান্তে এসে দাঁড়াল গাড়ি। টিলার পরেই বিশাল এক জলাশয়। সেখানে একটা মাইক্রো দাঁড়িয়েছিল। আহমদ মুসা লাফ দিয়ে গাড়ি থেকে নামল। সাথে সাথে সবাই নেমে পড়ল। পরিকল্পনা আগেই করা ছিল। সবাই পুলিশের পোশাক খুলে মাইক্রোতে রাখা নিজ নিজ পোশাক পরে নিল। পুলিশের পোশাক রেখে দিল সিআইবি পুলিশের গাড়িতে । আহমদ হাত্তাকে নতুন পোশাক পরানো হলো। মাইক্রোতে আগেই তোলা হয়েছে ওয়াং আলীকে । আহমদ হাত্তাও মাইক্রোতে উঠলেন। জলাশয়ে ফেলে দিল। তারপর সবাই গাড়িতে উঠে বসল। এবারও ড্রাইভিং সিটে বার্নারডো। গাড়ি স্টার্ট নিল। উঠে এল তাদের গাড়ি পারামারিবো হাইওয়েতে। সন্ধ্যার অন্ধকার তখন গাঢ় হয়ে উঠেছে। গাড়িতেই মাগরিবের নামাজ পড়ে নিল সবাই। নামাজ পড়ল বার্নারডোও। নামাজ শেষে বার্নারডো বলল, “যতদিন গ্রামে পরিবারের সাথে ছিলাম নামাজ পড়েছি। আজ পনের বছর পর আবার নামাজ পড়লাম। খুব ভাল লাগল। মনে হচ্ছে আজ আমি নতুন মানুষ? । আবার গাড়ি চলতে শুরু করল পারামারিবোর উদ্দেশ্যে। “মি. আহমদ মুসা, আপনাকে ধন্যবাদ। আপনাদের পুলিশের পোশাকে দেখে যে বিম্ময়ের সৃষ্টি হয়েছিল তা আমার এখনও কাটেনি: । বলল আহমদ হাত্তা নাসুমন। প্রথম মুখ খুলল সে। “এ জন্যে ধন্যবাদ দিতে হবে এডিশনাল আইজিপি ও পারামারিবোর সহকারী পুলিশ কমিশনারকে । আপনার স্বার্থে ওরা এই সহায়তা দিয়েছেন?। আহমদ মুসা বলল। সুরিনামের সংকটে ৯৮

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।