হাসল আহমদ মুসা। বলল, “আমার নির্দেশ ছিল কাউকে ঢুকতে না দেবার। থানার পুলিশও ঢুকতে পারবে না, সে নির্দেশ আমার ছিল না। সে ভূল করেছে। তবে সে আমার নির্দেশ পালন করেছে'। ধন্যবাদ স্যার । আমি বুঝেছি”। বলল থানার ওসি। ধন্যবাদ ওসি সাহেব। আপনারা তাহলে ভেতরে যান। আমরা চলি? । কৌতুহলী মানুষ যারা গেটের বাইরে ছিল তারা দূরে সরে গেছে। আহমদ মুসার সাথে বাইরে বেরিয়ে এল সবাই। সবাই গাড়িতে উঠল। গাড়ির পেছনে তিনজন সিআইবি পুলিশবেশীর সাথে তোলা হলো আহমদ হাত্তা ও ওয়াং আলীকে । আর গাড়ির ড্রাইভং সিটে বসল বার্নারডো। তার পাশে আহমদ মুসা। গাড়ি তখন চলতে শুরু করেছে। আহমদ মুসা বলল, “ধন্যবাদ বার্নারডো?। “কি জন্যে স্যার?” বলল বার্নারডো। “তুমি গেটে থানা পুলিশকে ঠেকিয়ে রাখতে পেরেছিলে এজন্যে” । আহমদ মুসা বলল। “ওসি সাহেব জোরাজুরি শুরু করেছিলেন ঢোকার জন্যে । বলছিলেন যে, নিশ্চয় সিআইবি'র কিছু ভূল হচ্ছে। এখানে যারা থাকেন তারা সরকারেরই লোক। আমরা তাদের চিনি। আমি সিআইবি"র স্যারের সাথে কথা বললেই তিনি সব বুঝবেন”। আমি ধমক দিয়ে বলেছিলাম, গেটের এক ইঞ্চি ভেতরে ঢুকলে গুলি করবো। তারা আর ঢোকেনি, কিন্তু গজরাচ্ছিল” ৷ বলল বার্নারডো। “তুমি ঠিক করেছ। ধন্যবাদ বার্নারডো'। আহমদ মুসা বলল। ধন্যবাদ স্যার"। বার্নারডো বলল। তীর বেগে চলছিল গাড়ি। কিছুক্ষণের মধ্যে ব্রকোপনডোর বাইরে বেরিয়ে এল গাড়ি। রাস্তা ছেড়ে প্রবেশ করল জংগলে। সুরিনামের সংকটে ৯৭
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।