Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

হয়েই বলল, “গেট খুলে দাও, এদের গাড়িতে তুলতে হবে । আহমদ মুসার কোলে পাঁজাকোলা করে ধরে রাখা আহত রক্তাক্ত ওয়াং আলী। গেট খুলে গেল। গেটের সামনে পৌঁছে আহমদ মুসা পুলিশদের দিকে তাকিয়ে বলল, “থানার ওসি সাহেব কে?” গেট খোলার সাথে সাথে গেটের ওপারে দাঁড়ানো থানার পুলিশরা গেটের এক পাশে সরে দাঁড়িয়েছিল। তাদের একজন এক ধাপ সামনে এগিয়ে এসে আহমদ মুসাকে স্যালুট করে বলল, “আমি স্যার”। “আপনাদের থানার পাশে ক্রিমিনালদের এত বড় আড্ডা ছিল?” বলল আহমদ মুসা। থানার ওসির মুখে একটা বিব্রত ভাব ফুঠে উঠল। বলল, “আমরা জানতাম এরা খুব ভালো লোক স্যার। সাতদিন আগে একজন মন্ত্রী এদের একটা পুরুক্ষার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন। উপরের পুলিশ অফিসারেরাও মাঝে মাঝে এখানে আসেন? । “সবাইকে এরা বোকা বানিয়েছিল। আমাদের উদ্ধার করা এ দুজন লোককে তারা কিডন্যাপ করে এনেছিল। আমাদের পৌঁছতে দেরী হলে এদের মেরেই ফেলতো ওরা” । বলে একটু থেমেই আহমদ মুসা আবার বলল, “ওসি সাহেব আপনারা ভেতরে গিয়ে লাশের ব্যবস্থা করুন। যা দেখলেন ও শুনলেন তার উপর একটা মামলা রেকর্ড করুন। এদের হাসপাতালে পৌঁছিয়েই প্রয়োজনীয় আরও বিষয় আমি আপনার থানাকে জানিয়ে দেব?। আহমদ মুসা থামতেই ওসি লোকটি বলে উঠল, “আমাদেরকে এতক্ষণ ভেতরে ঢুকতে দেয়নি স্যার” । সুরিনামের সংকটে ৯৬

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।