Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

“থানায় খবর কে দিয়েছে, এদের কেউ কি? আহমদ মুসা বলল। “কেউ বোধহয় খবর দেয়নি । থানা নাকি পাশেই। গোলা-গুলির শব্দ শুনে ওরা এসেছে; । “ঠিক আছে, চল"। বলে আহমদ মুসা আগে আগে চলল। তার পেছনে আহমদ হাত্তা। সব শেষে তিনজন পুলিশ। হঠাৎ আহমদ মুসা থমকে দাঁড়াল। আহমদ হাত্তার দিকে তাকিয়ে বলল, মি. হান্তা, আপনার গায়ের জামাটা ছিড়ে খুলে ফেলুন? । আহমদ হাত্তার উদ্দেশ্যে কথা শেষ করেই একজন পুলিশকে লক্ষ্য করে বলল আহমদ মুসা, “তুমি ছেঁড়া জামাটার একটা অংশ রক্তে ভিজিয়ে মি. হাত্তার কপালে বেঁধে দাও যাতে ব্যান্ডেজ বধা জামার একটা অংশ মুখের একপাশ দিয়ে নেমে আসে। আমরা চাই সাবেক প্রধানমন্ত্রী মি. হাত্তাকে থানার পুলিশসহ কেউ না চিনুক এবং সেই সাথে তাদের এটাও বুঝাতে হবে যে, জরুরী অবস্থায় মি. হাত্তার জামা ছিড়ে তার কপালে ব্যান্ডেজ বাঁধা হয়েছে? । ফেলেছে। মেঝের এখানে ওখানে লাশ। রক্তে ভাসছে মেঝে । সেই রক্তে জামার একটা অংশ ভিজিয়ে একজন সিআইবি পুলিশ আহমদ হাত্তার কপাল ও মাথা জুড়ে ব্যান্ডেজ বেঁধে দিল। একেতো গায়ে জামা নেই। তার উপর চোখের প্রান্ত পর্যন্ত নামানো ব্যান্ডেজ ও অর্ধেক মুখ ঢাকা। চেনাই যাচ্ছে না আহমদ হাত্তাকে। “ফাইন হয়েছে'। বলল আহমদ মুসা। আবার হাঁটতে শুরু করল সে। বেরিয়ে এল বাড়ি থেকে। বাউন্ডারী ওয়ালের সাথের গ্রীলের গেটটি বন্ধ । গ্রীল গেটের এ পারে দাঁড়িয়ে আছে পুলিশ বেশে বার্নারডো। ওপারে দাঁড়িয়ে আছে কয়েকজন পুলিশ। পুলিশের পেছনে কৌতুহলী কিছু মানুষ। সুরিনামের সংকটে ৯৫

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।