মুখ উপরে তুলে আহমদ হাত্তা কম্পিত কন্ঠে উচ্চারণ করল, আলহামদুলিল্লাহ পরক্ষণেই দুজন পুলিশ অফিসার ঘরে প্রবেশ করল। একজন ছুটে এল আহমদ হাত্তার কাছে। বলল, “মি. হাত্তা, আপনি ঠিক আছেন? মেঝেয় ওকি ওয়াং আলী?, “আপনি আহমদ মুসা? পুলিশের পোশাকে? বিহ্মিত কন্ঠ আহমদ হাত্তার। আহমদ মুসা আহমদ হাত্তার বাঁধন খুলে দিতে দিতে বলল,”ও কি ওয়াং হ্যাঁ?। “ঠিক আছে সে? “আল্লাহর ইচ্ছা"।বলল আহমদ হাত্তা। বাঁধন খোলা হয়ে গেলে ছুটে গেল আহমদ মুসা ওয়াং আলীর কাছে এবং পাঁজাকোলা করে তুলে নিল তাকে। সাথের পুলিশ সার্জেন্টকে আহমদ মুসা বলল আহমদ হাত্তাকে চলতে সাহায্য করার জন্যে। 'পাঁজাকোলা করে নিয়ে একটু এগুতেই চোখ খুলল ওয়াং আলী । তাকাল আহমদ মুসার দিকে। “ওয়াং আলী তুমি ঠিক আছ?” বলল আহমদ মুসা তাকে লক্ষ্য করে। “শুকরিয়া, আমাদের বাঁচিয়েছেন স্যার। ওরা বলে, সব পুলিশ নাকে ওদের। সব পুলিশ ওদের অবশ্যই নয়”। বলল ওয়াং আলী অনেকটা আচ্ছন্ন স্বরে। আলী? “অবশ্যই নয়, ওয়াং" । আহমদ মুসা বলল। আহমদ মুসার উঠে এল গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরের সিঁড়ির মুখে দাঁড়িয়ে ছিল আরও দুজন সিআইবি পুলিশ। আহমদ মুসা গ্রাউন্ড ফ্লোরে উঠে এলে তাদের একজন বলল, “স্যার বাইরের গেটে অনেক লোক জমেছে। ওসিসহ থানার কয়েকজন পুলিশ এসেছে। ওরা ভেতরে ঢুকতে চাচ্ছিল, কিন্তু গেটে দাঁড়ানো বার্নারডো ওদের বাধা দিয়েছে, । সুরিনামের সংকটে ৯৪
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।