Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

বলেই উপর দিকে মুখ তুলে ককিয়ে উঠল আহমদ হাত্তা, “হে আল্লাহ তুমি বাঁচাও ওয়াং আলীকে । তার কন্ঠ বিশাল ঘরটায় ধ্বনিত প্রতিধ্বনিত হলো। ঠিক এই ধ্বনি প্রতিধ্বনির সাথে হঠাৎ মিশে গেল কয়েকটা স্টেনগান ও মেশিন রিভলবারের অব্যাহত গুলি বর্ষনের শব্দ। ঘরের দরজায় দাঁড়ানো চার স্টেনগানধারী ছুটে গেল ওদিকে। অবিরাম গুলীর শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। হাতের চাবুক থেমে গেছে মুখোশধারীর। তার হাতে উঠে এসেছে রিভলবার। দু'চোখ দরজার দিকে স্থির নিবদ্ধ। বোধ হয় চার স্টেনগানধারী কি খবর আনে তারই অপেক্ষা করছে। নাতারা এলনা। কিন্তু দ্রুত গুলির শব্দ এগিয়ে আসছে এদিকে। এ সময় একজন স্টেনগানধারী ছুটে এল ঘরে। বলল হাঁপাতে হাঁপাতে, “বস, সিআইবি পুলিশ এসেছে। ওপরের ঘরগুলো তারা সার্চ করেছে। তারা আন্ডার গ্রাউন্ড ফ্লোরে নামতে চাইলে আমাদের লোকেরা বাঁধা দেয়। বাধা অমান্য করে তাঁরা এগুতে চাইলে আমাদের লোকরা গুলী চালাতে গেলে তারা পাল্টা গুলি বর্ষণ শুরু করে। ওরা এগিয়ে আসছে? । “কয়জন পুলিশ?” “ঢুকেছে চারজন পুলিশ? । চারজনকে শেষ করতে এতক্ষণ লাগে?? “মনে হয় ওপরে আমাদের কোন লোক বেঁচে নেই। এখন নিচে আমাদের তিনজন স্টেনগানধারী গিয়ে ওদের বাধা দিচ্ছে*। “চল দেখে আসি পুলিশের বাচ্চাদেরকে”। বলে সে ছুটল দরজার দিকে। তার পেছনে স্টেনগানধারী। দরজা ওরা পার হতেই অবিরাম গুলীর ঝাঁক এসে ওদের ঘিরে ধরল। সুরিনামের সংকটে ৯৩

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।