Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

“কিন্ত মনে রেখ, সবার উপরে আল্লাহ আছেন'। আহমদ হাত্তা বলল। “আল্লাহ-মাল্লার কথা আমি শুনতে চাই না। এখন বলুন, আমার প্রশ্নের জবাব দেবেন কিনা?” আহমদ হাত্তা কিছু বলার আগেই ওয়াং আলী বলে উঠল, “স্যার আপনি এদের কোন সহযোগিতা করবেন না। লাভ হবে না। এরা এমনিতেই আমাকে মেরে ফেলবে। আপনি ওদের সহযোগিতা করলেও আপনাকে আমাকে ওরা বাঁচতে দেবে না। সুতরাং আল্লাহর উপর ভরসা করুন। এদের কোন কথা শুনবেন না?। ওয়াং আলীর কথা শেষ হতেই মুখোশধারীর হাতের চাবুক ছুটে এল ওয়াং আলীর দিকে। তারপর চাবুকের এলোপাথাড়ি ছোবল পড়তে লাগল তার উপর অবিরামভাবে। রক্তে ভিজে উঠেছে ওয়াং আলীর জামাকাপড়। মেঝের উপর এলিয়ে পড়েছে তার দেহ। কিন্তু ওয়াং আলীর মুখে শব্দ নেই। দাঁতে দাঁত চেপে সে সহ্য করছে অসহনীয় যন্ত্রণা। চিৎকার করলে, কাঁদলে ওদের উৎসাহ আরও বাড়বে, আর দুর্বল হয়ে পড়বেন আহমদ হাত্তা। অসহ্য যন্ত্রণার মধ্যেই এসব ভাবছে ওয়াং আলী। মুখোশধারী। চোখ বন্ধ করেছে আহমদ হান্তা। মনে মনে আকুল প্রার্থনা করছে সে, “হে আল্লাহ, ওয়াং আলীকে তুমি রক্ষা কর, বাঁচাও তুমি তাকে । আমি আহমদ মুসার নাম ওদের দিতে চাই না। আহমদ মুসাও চান, সুরিনামে তার আগমনের কথা গোপন থাকুক?। মেঝের উপর গড়াগড়ি দিয়ে কাতরাচ্ছিল ওয়াং আলী। এক সময় দেখা গেল তার কাতরানী কমে গেছে। থেমে যাচ্ছে তার গড়াগড়ি। এটা দেখে চিৎকার করে উঠল আহমদ হাত্তা, তোমরা খুন করে ফেললে ওয়াংকে?। সুরিনামের সংকটে ৯২

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।