Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

“আর বন্দী করে রাখবো না। আমার প্রশ্নের উত্তর না দিলে তাকে এখনি যমের বাড়ি পাঠাবো” । বলে মুখোশধারী গেটের দিকে তাকিয়ে বলল, “যাও একজন গিয়ে ওয়াং আলীকে নিয়ে এস:। সংগে সংগেই একজন প্রহরী ছুটল। দু'মিনিটের মধ্যে হাত বাঁধা ওয়াং আলীকে নিয়ে ঘরে প্রবেশ করল সে। একুশ বাইশ বছরের সুন্দর যুবক ওয়াং আলী। চীনা চেহারা । তার সাথে কিছুটা সেমেটিক মিশ্রণ আছে, যা তাকে আরও সুন্দর করে তুলেছে। কিন্তু বিধ্বস্ত চেহারা তার। মাথার চুল উক্কু-খুক্কু। জামা-কাপড় ময়লা-কুচকানো। মলিন চেহারা । ওয়াং আলীকে দেখেই আহমদ হাত্তা বলে উঠল, “একি অবস্থা করেছ তার? তার তো কোন অপরাধ নেই? । “রাখুন ওসব কথা । আমাদের প্রশ্নের জবাব দিবেন কিনা বলুন" বলেই সে দেয়ালে টাঙ্গানো চাবুক নিয়ে এসে প্রচন্ড এক ঘা লাগাল ওয়াং আলীকে । কঁকিয়ে উঠল ওয়াং আলী। বলল মুখোশধারী, “সবে এক ঘা লাগিয়েছি। মৃত্যু পর্যন্ত তার উপর চাবুকের ঘা পড়তেই থাকবে, জলদি আমাদের প্রশ্নের জবাব দিন? । “দেখ এই জুলুমের পরিণতি তোমাদের ভাল হবে না?। “ভালো হবে না"। বলে হো হো করে হেসে উঠল মুখোশধারী। বলল, “ভালো হবে না তো কি হবে? তুমি আবার প্রধানমন্ত্রী হবে ভেবেছ? কাল নমিনেশন পেপার সাবমিটের শেষ দিন। তুমি ছাড়া পাচ্ছো না এবং কোন দিনই ছাড়া পাবে না। ভাবছ তোমার দল ক্ষমতায় আসবে, পার্লামেন্টে আসবে? তাতেও গুড়ে বালি। তারা নমিনেশন পেপার সাবমিট করলেও নির্বাচন করতে পারবে না। আমাদের এবং আমাদের অনুমোদিত লোক ছাড়া কেউই প্রার্থী থাকবে না। সবাই প্রার্থীতা প্রত্যাহার করবে। যে প্রত্যাহার করবে না দুনিয়া থেকেই তাকে বিদায় হতে হবে, নির্বাচন করার সুযোগ তার হবে না?। সুরিনামের সংকটে ৯১

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।