লোক এসে ঘরটির সেই দরজায় দাঁড়াল। তাদেরও মুখে মুখোশ। হাতে স্টেনগান। ঘরে ঢোকা মুখোশধারী এগিয়ে এল আহমদ হাত্তার দিকে। আহমদ হাত্তার মুখোমুখি দাঁড়াল সে। বলল, তোমার জন্যে খুশির খবর হাত্তা যে, তোমার মেয়েকে আমাদের লোকেরা ধরে আনতে পারেনি। আমাদের এগারজন লোককে খুন করে কে একজন তাকে উদ্ধার করে নিয়ে গেছে। আমাদের ধারণা এই লোকই সেদিন মন্দির থেকে আমাদের বার তেরজন লোককে খুন করে ওভানডো টেরেককে মুক্ত করে নিয়ে গেছে। আমাদের বিশ্বাস সে ওয়াং আলীকে উদ্ধার করতে এসে ওভানডোকে পেয়ে যায়। আমাদের ধারণা এই দুঃসাহসী ঘটনা যে ঘটিয়েছে, সে লোকই সেদিন আমাদের দুই গাড়ি ভর্তি নয় দশজন লোককে খুন করে ওভানডোর স্ত্রীকে উদ্ধার করেছে। আমরা জানতে চাই মি. হাত্তা, এই সর্বনেশে লোকটি কে বা কারা?” খুশি হলো আহমদ হাত্তা, দারুণ খুশি । অন্ততঃ ফাতিমা এ পশুদের হাত থেকে রক্ষা পেয়েছে। সেই সাথে কৃতজ্ঞতায় নুয়ে এল আহমদ হাত্তার হৃদয় আহমদ মুসার প্রতি। ফাতিমার কিছু হবে না বলে যে নিশ্চয়তা তিনি দিয়েছিলেন, তা তিনি রক্ষা করেছেন। কিন্তু এক রাতে এত লোক নিহত হয়েছে! আহমদ মুসাকে তাহলে কত কঠোর পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে! চিন্তায় ডুবে গিয়েছিল আহমদ হাত্তা। উত্তর পেল না মুখোশধারী । ধমকে উঠল সে, “বলুন। আমার প্রশ্নের জবাব দিন। এই সব হত্যাকান্ড কে ঘটিয়েছে? “তাকে খুঁজে বের করার গরজ আপনাদের । আমি সাহায্য করবো কেন?” “এভাবে উত্তর দেবেন না। এটা আপনার সাংবাদিক সম্মেলন নয় যে, প্রশ্ন পাশ কাটিয়ে যাবেন। সত্তর জবাব দিন । বলল মুখোশধারী । “আপনারা সুরিনামের অনেক ক্ষতি করেছেন। আপনাদের কোন প্রশ্নের জবাব আমি দেবো না" । আহমদ হাত্তা বলল। “বলবেন, বলবেন। ওয়াং আলীকে চেনেন?” বলল মুখোশধারী। “আপনারা তো তাকে বন্দী করে রেখেছেন? । আহমদ হান্তা বলল। সুরিনামের সংকটে ৯০
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।