“মনে রেখ, তোমরা জুলুম করার জন্যে আহমদ হাত্তা নাসুমনকে গ্রেফতার করতে এসেছিলে এবং আরও যে সব জুলুম করেছ, তার কিছু শাস্তি তোমারও পাওনা? । বলে একটু থেমেই আবার স্মরণ করিয়ে দিল পুলিশ অফিসারকে, মনে রেখ, পুলিশরা গাড়ি চেক করতে আসলেই কিন্তু লাল সুইচে চাপ দিয়ে আমি বিস্ফোরণ ঘটাব”। “দেখ, পুলিশ গাড়ির দিকে আসার অর্থ গাড়ি সার্চ হওয়া নয়। হঠাৎ আবার লাল বোতামে চাপ দিয়ে বসো না। আমি বলছি গাড়ি সার্চ হবে না?। বলল পুলিশ অফিসার ভীত কন্টে। “দেখ অফিসার তুমি এমন ব্যবস্থা করবে যাতে গাড়ি না দাঁড় করাতে হয়। আমরা এটা চাই” । আহমদ মুসা বলল। “ঠিক আছে"। বলল পুলিশ অফিসার । ধন্যবাদ মি. পুলিশ অফিসার । বলে আহমদ মুসা গাড়ি স্টার্ট দিল। গাড়ি আবার উঠে এল হাই ওয়েতে। ছুটতে লাগল গাড়ি আবার। সামনেই মধ্য উপকূলের একমাত্র শহর টটনস। টটনস শহরের মুখে একটা চেকপোস্ট। চেকপোস্টের কাছাকাছি হলো গাড়ি। পুলিশ রাস্তার পাশে দাঁড়িয়ে। দেখা গেল তারা দুটি গাড়ি দাঁড় করিয়ে চেক করছে।ও দুটি গাড়ি চেক শেষ হওয়ার আগেই আহমদ মুসার গাড়ি তাদের বরাবর পৌঁছে গেল। আহমদ মুসার গাড়িতে বসা পুলিশ অফিসার তার মাথার টুপি ড্যাশ বোর্ডে খুলে রেখেছিল। চেকপোস্টের কাছাকাছি হতেই সে টুপি পরে নিয়েছে। আহমদ মুসার গাড়ি চেকপোস্টের কাছাকাছি পৌছতেই দুজন পুলিশ আহমদ মুসার গাড়ির দিকে তাকিয়েছিল। একজন পুলিশ অফিসারকে গাড়িতে দেখেই তারা স্যালুট দিল এবং গাড়ি চালিয়ে যেতে ইশারা করল। আহমদ মুসার গাড়িতে বসা পুলিশ অফিসার হাত তুলে তাদের স্যালুট গ্রহণ করল এবং হাত নেড়ে হাসি মুখে তাদের ধন্যবাদ জানাল। গাড়ি চেকপোস্ট পেরিয়ে এল। সুরিনামের সংকটে ৯
— Page 9 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.