8 চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আহমদ হাত্তা অনুমান করতে পারছে না এখন রাত না দিন। তাকে এখানে নিয়ে আসার পর কতটা সময় গেছে বুঝতে পারছে না সে। হাতের ঘড়িটা তারা খুলে নিয়েছে, সময় মাপার কোন উপায় নেই। চোখ বেঁধে তাকে নিয়ে এসেছে, চোখ বেঁধেই তাকে এখানে ঢুকিয়েছে। তাই সে এখন কোন এলাকায় কোথায় তা জানার সুযোগ হয়নি। ব্যথা বেদনায় গোটা শরীর তার টনটন করছে। দুই হাতসহ শরীরকে চেয়ারের সাথে এমনভাবে বেঁধেছে যে তিল পরিমাণ নড়াচড়ার ও কোন উপায় নেই। কয় ঘন্টা ধরে সে এভাবে চেয়ারের সাথে বাঁধা আছে? হয় তো হবে নয় দশ ঘন্টা । কিন্তু তার মনে হচ্ছে কয়েকদিন কেটে গেছে। গোটা শরীর তার পাথরের মত স্থির হয়ে গেছে। পাথরের বেদনা যন্ত্রণা থাকে না, কিন্তু তার শরীরে এটাই এখন প্রধান সমস্যা । যারা তাকে ধরে নিয়ে এসেছে তারা মুখোশ পরা ছিল। তাদের কাউকেই চেনা যায়নি। কিন্তু আহমদ হাত্তার বুঝতে কষ্ট হয়নি যে, তারা কারা? হঠাৎ তার মনে পড়ল ফাতিমার কথা। বুকটা তার কেঁপে উঠল। আহমদ মুসা কি তাকে উদ্ধার করতে পেরেছে? যদি না পেরে থাকে! না পারলে কি ঘটেছে, বাকি ঘটতে পারে, তা ভাবতে পারছে না আহমদ হাত্তা। নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চাচ্ছে তার। এরই মধ্যে ঘরে একটা তীব্র লাল বাতি জ্বলে উঠল। অসহনীয় একটা আলো ছড়িয়ে পড়ল গোটা ঘরে। এর তুলনায় অন্ধকার ছিল আশীর্বাদের মত। চোখ খুলতে কষ্ট হচ্ছে আহমদ হাত্তার। এ সময় পশ্চিম দেওয়ালে ঘরের একমাত্র দরজাটা নিঃশব্দে খুলে গেল। ঘরে প্রবেশ করল মুখোশধারী একজন লোক। তার পেছন পেছন আরও চারজন সুরিনামের সংকটে ৮৯
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।