এসপি*র পোশাকে আহমদ মুসা এবং জোয়াও বার্নারডোসহ অন্যরা সার্জেন্টের ইউনিফর্মে। তারা গলির মুখে এসে দেখল, ঠিক সিআইবি পুলিশের একটা গাড়ি দাঁড়িয়ে আছে। আহমদ মুসা জোয়াও বার্নারডোকে বসতে বলল ড্রাইভিং সিটে এবং নিজে তার পাশের সিটে গিয়ে বসল। অন্য তিনজন পেছনের সিটে উঠল। সবাই উঠলে বার্নারডো তাকাল আহমদ মুসার দিকে। আহমদ মুসা বলল, “বিসমিল্লাহ । গাড়ি স্টার্ট দিল বার্নারডো। গাড়ি ছুটে চলল পশ্চিমে ক্রকোপনডোর দিকে। সুরিনামের সংকটে ৮৮
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।