সূর্য সন্তান? (মাসুস) এর ট্রেনিং কেন্দ্র। এরই আন্ডার গ্রাউন্ড ফ্লোরে মি. হাত্তাকে রাখা হয়েছে" । বলল বার্নারডো। “আলহামদুলিল্লাহ। খুব মূল্যবান ইনফরমেশন দিয়েছেন ওরা। আমরা গিয়ে খুজে মরতাম শিবাজী কালী মন্দিরে । পেতাম না?। আহমদ মুসা একটু থামল এবং পোশাকের প্যাকেটটা টেনে নিতে নিতে বলল, “তোমার মিশন আশাতীত সফল বার্নারডো। পুলিশ নিজে এ্যাকশনে যাবে, তা আমি কোন সময়ই ভাবিনি। তারা যে সাহায্য করেছে তা অমুল্য”। থামল আহমদ মুসা। “এখন আপনার পরিকল্পনা কি বলুন” । বলল বার্নারডো। “এখন পাঁচ সদস্যের একটা শক্তিশালী পুলিশ টীম গঠিত হবে। পাঁচ সদস্যের মধ্যে আমরা দুজন আছি, আর দরকার তিনজন। তুমি যাও মি. হাত্তার লোকদের মধ্য থেকে তিনজন লোককে বাছাই করে নিয়ে এস। যারা ভালো গুলী চালাতে পারে এবং মি. হাত্তাকে উদ্ধারের জন্যে মরতে রাজী আছে" । আহমদ মুসা বলল। লাফ দিয়ে উঠে দাঁড়াল বার্নারডো। বলল, আমি এখুনি বাছাই করে নিয়ে আসছি; চলে গেল বার্নারডো। আধা ঘন্টা পর মি. হাত্তার বাড়ি থেকে পাঁচজন পুলিশ বেরিয়ে এল। তাদের ইউনিফর্মে বড় বড় অক্ষরে লেখা সিআইবি পুলিশ। সিআইবি (সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো) পুলিশ সুরিনামের বেসামরিক প্রশাসনের সবচেয়ে শক্তিশালী বাহিনী । তারা তদন্তের স্বার্থে যে কোন জায়গায় যে কোন সময় প্রবেশ করতে পারে। বিনা ওয়ারেন্টে যে কোন কাউকে গ্রেফতার করতে পারে। পাঁচজন পুলিশের মধ্যে একজনের ইউনিফর্মের কাঁধে লাল রংয়ের ডবল স্টার। তার মানে তিনি এসপি পর্যায়ের একজন সিনিয়র অফিসার। তার কোমরে ঝুলানো রিভলবার। শোল্ডার হোলস্টারে ঝুলানো এম-১০। অন্যদের কাঁধে ঝুলানো স্টেনগান। সুরিনামের সংকটে ৮৭
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।