বার্নারডো বসতে বসতে বলল, “মিশন সফলও বলব না, ব্যর্থও বলবনা?। “না বার্নারডো, মিশন ব্যর্থ না হলেই তা সফল' ৷ আহমদ মুসা বলল। "তাহলে সকলে আমরা আলহামদুলিল্লাহ পড়ব, । বার্নারডো বলল। কখনই কন্ডিশনাল নয় বার্নারডো। আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন ওয়া আলা কুল্পে হালিন। সুখ-দুঃখে, সাফল্য-ব্যর্থতা সব অবস্থাতেই আমরা আল্লাহর প্রশংসা করি। বল, তোমার কথা বলণ। “আমি প্রথম দেখা করেছি, এডিশনাল আইজি”র সাথে। দেখলাম ঘটনা তাঁরা জানতে পেরেছেন। কিন্তু হোম মিনিস্ট্রি এই ঘটনার সাথে পুলিশকে জড়িত হতে নিষেধ করেছে। তিনি বলেছেন এ ব্যাপারে পুলিশের পক্ষে কিছুই করা সম্ভব নয়। সুতরাং যা কিছু করার বেসরকারীভাবে করতে হবে। বলে তিনি আমাকে নির্দেশ দিলেন সহকারী পুলিশ কমিশনারের সাথে সাক্ষাৎ করতে। তিনি যা বলার পুলিশ কমিশনারের কাছে বলে দিলেন। এলাম সহকারী পুলিশ কমিশনারের কাছে। উদ্ভূত পরিস্থিতির জন্যে তিনি দুঃখ প্রকাশ করলেন। বললেন, আমাদের কিছুই করার নেই। অন্তবর্তীকালীন সরকার কথায় নিরপেক্ষ, কিন্তু কাজ করছেন সুরিনাম পিপলস কংগ্রেসের রোনান্ড রঙ্গলাল এবং “মায়ের সূর্য্য সন্তান” (মাসুস) এর তিলক লাজপত পালের নির্দেশ ক্রমে। স্যারের সাথে আমার কথা হয়েছে। আমরা এটুকু করতে পারি, পুলিশের একটা গাড়ি ও কিছু পোশাক তোমাদের দেব। যা কিছু করার তোমাদের করতে হবে । একটু দম নিয়েই বার্নারডো তার হাতের প্যাকেটের দিকে ইংগিত করে বলল, “এতে পুলিশের পাঁচ সেট পোশাক আছে। আর গাড়িটা ঠিক পাঁচটায় আমাদের গলির মুখে থাকবে" । থামল বার্নারডো। আহমদ মুসা বলল, “মি. হাত্তা এখন কোথায় সে ব্যাপারে কিছু বলেনি? হ্যাঁ, বলেছেন। সর্বশেষ গোয়েন্দা রিপোর্ট অনুসারে ব্রকোপনডোর শিবাজী কালী মন্দিরের পেছনে মানে পশ্চিম দিকে একটা বাড়ি আছে। সে বাড়ির পরেই একটা বিরাট জিমনেশিয়াম আছে। জিমনেশিয়ামটা জংগী সংগঠন “মায়ের সুরিনামের সংকটে ৮৬
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।