পারামারিবোর সহকারী পুলিশ কমিশনার আমার এলাকার লোক। তিনিই আমাকে উৎসাহ দিয়ে পুলিশে টুকিয়েছেন'। বলল বার্নারডো। “আলহামদুলিল্লাহ। খুব সুখবর দিলে তুমি। কিন্তু বলত ওরা কোন ধর্মের কোন এলাকার লোক?” আহমদ মুসা জিজ্ঞেস করল। “সহকারী পুলিশ কমিশনার কোন এলাকার তাতো আমি আগেই বলেছি। তিনি আফ্রো-ইউরোপীয় জাতি গোষ্ঠীর এবং খষ্টান। সৎ ও স্বাধীনচেতা অফিসার পদাবনতি ঘটে। সামরিক শাসন পরবর্তী গণতান্ত্রিক সরকারের কাছেও তিনি সুবিচার পাননি। আহমদ হা্তার সরকার তার সততার মূল্যায়ন করেন এবং তিনি দ্রুত পদোন্নতি পান। তিনি আহমদ হাত্তার সরকারকে পক্ষপাতহীন সুবিচারক সরকার বলে মনে করেন। আর অতিরিক্ত আইজিপি আহমদ হান্তার এলাকার লোক। অহমদ হাত্তাদের জমিদারীতেই তাদের বাস। অতিরিক্ত আইজিপি সাহেবের বড় ভাই স্কুল থেকে কলেজ জীবন পর্যন্ত আহমদ হাত্তার সহপাঠী ও বন্ধু ছিলেন। পারিবারিক ভাবেই ওরা আহমদ হাত্তার ভক্ত" । থামল বার্নারডো। আহমদ মুসা কোন কথা বলল না। চিন্তা করছিল। এক সময় হাসি মুখে বলল আহমদ মুসা, “এই দুজন পুলিশ অফিসারের সন্ধান পাওয়াকে আল্লাহর সাহায্য বলে মনে হচ্ছে। বার্নারডো তুমি যাও ওদের কাছে। সব কথা গিয়ে বল। তারা কি বলেন, শুনে এস'। বলল আহমদ মুসা। খুশি হলো বার্নারডো। বলল, “তাহলে যাচ্ছি স্যার,। বলে বার্নারডো উঠে দাঁড়িয়ে ঘরের বাইরে চলে গেল। ফিরে এল বার্নারডো পাকা তিন ঘন্টা পর। আহমদ মুসা শুয়ে রেস্ট নিচ্ছিল। বার্নারডো ফিরে এসেছে একথা শুনেই আহমদ মুসা উঠে বসল। তার হাতে একটা বড় প্যাকেট এবং মুখে হাসি। “তোমাকে তো খুব খুশি দেখাচ্ছে, মিশন সফল?” বলল আহমদ মুসা। সুরিনামের সংকটে ৮৫
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।