Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

“গাড়ি ফিরিয়ে নেওয়া একটা কারণ ছিল বটে, কিন্তু সবচেয়ে বড় কারণ ছিল আপনাদের সম্পর্কে আমার কৌতুহল। একজন মুসলিম শিখ সাজা এবং শুধু পারামারিবো যাবার জন্যে একটা গাড়ি কিনে ফেলা কম কথা নয়”। বলল বার্নারডো। কিন্তু তোমার নাম জোয়াও বার্নারডো কেন?” জিজ্ঞেস করল আহমদ মুসা। “সে অনেক কথা। কোপেনাস নদী তীরের উইটাগ্রো এলাকায় আমার বাড়ি। উইটাগ্রোসহ চারদিকের লোকেরা ছিল ট্রাইবাল ধর্মে বিশ্বাসী। উইটাগ্রো শহরে ছিল বেশ কিছু ক্যাথলিক খস্টান। দুর্গম এলাকা বলেই হয়তো সেখানে তখনও কোন এশিয়ান যায়নি। উইটাগ্রোতে তখন ছিল একটাই স্কুল। মালিক ছিল ক্যাথলিক খষ্টানরা। সেই স্কুলে ভর্তি হতে হলে সবাইকে কোন ইউরোপীয় নাম নিতে হতো। তা না হলে বিনামুল্যে বই, টিফিন ও অর্থ সাহায্য পাওয়া যেতো না। সে জন্যে সবাই ইউরোপীয় নাম নিয়ে স্কুলে ভর্তি হতো। সবার মত আমিও আমার মুসলিম নাম মহসিন মুহাম্মাদ পরিবর্তন করে ইউরোপীয় নাম নিয়েছি” । বলল জোয়াও বার্নারডো। “তোমার মুসলিম নাম তো খুব সুন্দর?। বলে আহমদ মুসা একটু থামল। পরক্ষণেই বলে উঠল, “এস এবার কাজের কথায় আসি মহসিন বার্নারডো। কি করা যায় বল তো? এটা বোধ হয় নিশ্চিত যে, আহমদ হাত্তাকে ওরা ক্রকোপনডোতেই নিয়ে গেছে? । বার্নারডো একটু ভাবল। তারপর বলল, “সুরিনামের অতিরিক্ত আইজিপি এবং পারামারিবোর সহকারী পুলিশ কমিশনার (অপারেশন) সাবেক প্রধানমন্ত্রী আহমদ হাত্তার সমর্থক। তারা ভালোবাসেন আহমদ হান্তাকে। তাদের একটা পরামর্শ নেয়া যায় কিনা চিন্তা করে দেখুন?। আহমদ মুসার মুখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, “তাদের সাথে কি তোমার জানাশোনা আছে'। হ্যাঁ, অতিরিক্ত আইজি আমার ট্রেইনার ছিলেন। তিনি আমাকে খুব ন্নেহ করেন। গোয়েন্দা বিভাগের জন্য তিনিই আমাকে বাছাই করেন। আর সুরিনামের সংকটে ৮৪

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।