Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

“গোয়েন্দা অফিসারদের মধ্যে আত্মীয় বন্ধু আছে, না তুমিও গোয়েন্দা অফিসার?” আহমদ মুসা বলল। বিল্ময় ফুটে উঠল বার্নারডোর চোখে মুখে। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল আহমদ মুসার দিকে। তারপর বলল, “আপনার মত এমন দ্বিতীয় মানুষ আমি জীবনে দেখিনি। আপনার পরিচয় আমি জানি না। কিন্তু আপনি সাধারণ কেউ নন? । বলে একটু থামল বার্নারডো। পরক্ষণেই আবার বলে উঠল, “আপনার দ্বিতীয় অনুমানটাই ঠিক। আমি একজন গোয়েন্দা অফিসার। তবে আরেকটা পরিচয় আমার আছে। আপনি সেটা অনুমান করতে পারেন নি”। মুখে হাসি বার্নারভোর। আহমদ মুসার মুখেও হাসি ফুটে উঠল। বলল, “আগে অনুমান করতে পারিনি, কিন্তু এই মুহূর্তে অনুমান করতে পারছি । “বলুন তো সেটা কি?” বলল বার্নারডো হাসি মুখে। “তুমি মুসলমান” । আহমদ মুসা বলল। বিল্ময় ও আনন্দে চোখ দুটো নেচে উঠল বার্নারডোর। সে ছুটে এসে আহমদ মুসার পায়ের কাছে বসল। বলে উঠল, “আপনি অসাধারণ, অসাধারণ আপনি। বিশ্বাস করুন স্যার, শুরু থেকেই আমি গর্ববোধ করছি যে, এ ধরণের অসাধারণ মানুষ আমাদের মুসলমানদের মধ্যেও আছে? । শুরুতে কি করে বুঝলে আমি মুসলমান?” আহমদ মুসা বলল। “আপনি যখন আমার ট্যাক্সিতে উঠেন, তখনই আপনার কপালে সিজদার দাগ দেখে বুঝি যে আপনি মুসলমান। কোন বিশেষ কারণে আপনি শিখের ছদ্মবেশ নিয়েছেন। তারপর আপনি যখন পারামারিবো আসার জন্যে গাড়ি চাইলেন, তখন কেন জানি আমার মনে হয়েছিল, আপনাকে আমার সহযোগিতা করা দরকার । বলল বার্নারডো। “তুমি পারামারিবো আসার সিদ্ধান্ত নিলে কেন? এটা আমাকে বিম্মিত করেছে'। আহমদ মুসা বলল। সুরিনামের সংকটে ৮৩

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।