নাসুমনকে ওরা ব্রকোপনডোর দিকে মানে ক্রকোপনডোতে নিয়ে যাচ্ছিল তাই না? হ্যাঁ সার, আমিও তাই মনে করি'। বলল বার্নারডো। “আমার মনে হয় ওয়াং আলীকে ওরা ব্রকোপনডোতেই বন্দী করে রেখেছে'। আহমদ মুসা বলল। “কেন মনে করছেন?” বলল বার্নারডো। এ যে ওরা বলেছে তিনজনকে একসাথে স্বর্গে পাঠাবে। মানে তিনজনকে তারা একত্রিত করবে। আমার মনে হচ্ছে আহমদ হান্তাকেও ওরা ক্রুকপনডোতেই নিয়ে গেছে” । আহমদ মুসা বলল। বিন্ময় ফুটে উঠল জোয়াও বার্নারডোর মুখে । বলল আহমদ মুসাকে লক্ষ্য করে, “আপনি অদ্ভুত নিখুত একটি অংক কষেছেন ওদের একটা উক্তিকে কেন্দ্র করে। ধন্যবাদ আপনাকে? । “এ অংকটা নিখুঁত কি করে বুঝলে?" জিজ্ঞেস করল আহমদ মুসা। জোয়াও বার্নারডো একটু হাসল। বলল, “আপনি চলে গেলে আমি একটু বাইরে গিয়েছিলাম । আমার পারিচিত মহলে কিছু খোঁজ খবর নিলাম। গাড়ির নম্বর দুটো চেক করে ওরা বলল, এ নাম্বারের দুটি গাড়ি সাড়ে ১১ টার সময় ব্রকোপনডোর দিকে যেতে দেখা গেছে। আজ সাড়ে ১১টার সময় যে টিলায় ম্যাডাম ফাতিমাকে নিয়ে ঘটনা ঘটল ওরা সেই টিলা অতিক্রম করেছে'। আহমদ মুসার চোখ দুটো চঞ্চল হয়ে উঠল। সে গভীর দৃষ্টিতে একবার তাকাল বার্নারডোর দিকে। একটু ভাবল। চোখ দুটি এক সময় উজ্ভ্বল হয়ে উঠল আহমদ মুসার। বলল, “বার্নারডো তুমি তো গোয়েন্দা রিপোর্ট দিলে”। চমকে উঠে বার্নারডো তাকাল আহমদ মুসার দিকে। কিন্তু পরক্ষণেই তারও মুখে এক টুকরো হাসি ফুটে উঠল। বলল, “আপনি এটাও বুঝে ফেলেছেন? “বুঝার কিছুটা বাকি আছে; । আহমদ মুসা বলল। “কি?” বলল বার্নারডো। সুরিনামের সংকটে ৮২
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।