Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

ওভানডো বলে উঠল, “আমাদের কিছু বলবেন ভাইয়া? আহমদ মুসা তার ডান হাতটা ওভানডোর ঘাড়ে রাখল। বলল, “সাবধান থেকো। রাত পর্যন্ত আমি ফিরে আসব ইনশাআল্লাহ" বলেই আহমদ মুসা তাকাল ফাতিমার দিকে। বলল, “চিন্তা করো না ফাতিমা । আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে । ফাতিমা কিছু বলতে পারলো না। ভিজে উঠেছে তার চোখের দু'কোণ। “আসি, সবাই দোয়া করবেন । বলে বাইরে বেরুবার জন্যে পা বাড়াল আহমদ মুসা। আহমদ মুসাকে গাড়ি পর্যন্ত এদিয়ে দিল ওভানডো। বলল, “ভাইয়া এ গাড়ি তো শেষ হয়ে গেছে। আমারটা নিয়ে যান?। আহমদ মুসা গাড়ির ড্রাইভিং সিটে বসতে বসতে বলল, “এ গাড়ি নিয়ে যুদ্ধে একবার জিতেছি। এ গাড়ি দিয়েই আবার বিসমিল্লাহ করতে চাই:। গাড়ির দরজা বন্ধ করে গাড়ি স্টার্ট দিল আহমদ মুসা। ছুটতে শুরু করল গাড়ি। পৌছল আহমদ মুসা আহমদ হাত্তার বাড়িতে। গাড়ির শব্দ পেয়েই বেরিয়ে এল ভেতর থেকে জোয়াও বার্নারডো ও সুকর্ণ। আহমদ মুসা তাদের নিয়ে ভেতরে গিয়ে বসল। দেখাচ্ছে। তুমি রেস্ট নাওনি? “একটু বাইরে গিয়েছিলাম” । বলল জোয়াও বার্নারডো। “ও আচ্ছা” বলে আহমদ মুসা একটু থামল। একটু ভাবল। তারপর বলল, “সুকর্ণ ওরা তোমার স্যারকে নিয়ে যাবার সময় বলেছিল যে, জামাই, মেয়ে ও তোমাকে এক সংগে স্বর্ণে পাঠাব, একথা ঠিক তো?” “জি স্যার”। উত্তর দিল সুকর্ণ। সোফায় গা এলিয়ে দিয়ে চোখ বুজল আহমদ মুসা। ভাবছে সে। কিছুক্ষণ সুরিনামের সংকটে ৮১

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।