ঘরে উপস্থিত ওভানডোর মা, ওভানডোর দাদী, ওভানডো, ওভানডোর স্ত্রী জ্যাকুলিন, লিসা টেরেক, ফাতিমা নাসুমন সকলেই। লিসা টেরেক জড়িয়ে ধরে আছে ফাতিমা নাসুমনকে। আহমদ মুসা যাবার জন্য উঠে দাঁড়ালে ওভানডোর মা কাঁদো কাঁদো কন্ঠে বলে উঠল, “বাবা গত রাতের সব কথা তো আমি জানি। ফাতিমার কাছ থেকে আজ সকালের কথাও শুনলাম। গত রাত থেকে তোমার শরীরের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে, এ শরীর নিয়ে তুমি কেমন করে বেরুচ্ছ?” ওভানডোর মা থামতেই ফাতিমা বলে উঠল, “গত রাত থেকে নয় খালাম্মা, ১৯ তারিখে গায়ানার নিউ আমস্টারডামে পৌঁছার পর আজ পর্যন্ত যা ওর উপর দিয়ে ঘটে গেছে, তা দিয়ে এক মহাকাব্য লেখা যাবে । হাসল আহমদ মুসা। বলল, “কাহিনী শেষ হবার পর তো মহাকাব্য লেখা হয়, কাহিনী তো এখনও শেষ হয়নি। এখন যে বেরুচ্ছি, তা কাহিনীরই একটা ভাহদা গম্ভীর হলো ফাতিমার মুখ। বলল, “আপনি কোথায় বেরুচ্ছেন, আমরা জানতে পারি না? “আমার কাছেও এখনও স্পষ্ট নয় যে, আমাকে কোথায় যেতে হবে। একাধিক বিকল্প আমার কাছে আছে। পথে বের হবার পর আমি আশা করছি আল্লাহই ঠিক করে দেবেন, আমাকে কোথায় যেতে হবে৷ গন্তীর কন্ঠ আহমদ মুসারও। ঘরের পরিবেশটা হঠাৎ করে ভারী হয়ে উঠেছে। “আপনার মত এমন করে আমরা আল্লাহর উপর ভরসা করতে পারি না কেন?” বলল লিসা। তার দু'চোখ ছল ছল হয়ে উঠেছে। “এই যে অনুভূতি তুমি লাভ করেছ, এটাই আল্লাহর প্রতি ভালোবাসার দিকে তোমাকে নিয়ে যাবে। ভালোবাসলে তার উপর ভরসা করা যায় লিসা'। আহমদ মুসা বলল। “আপনার কথা সত্য হোক” । বলল লিসা। যাবার জন্য ব্যাগটা হাতে তুলে নিল আহমদ মুসা। সুরিনামের সংকটে ৮০
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।