Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

বুলেটের বিস্ফোরণ চারদিকে ছড়ায় না। বুলেটের মত ভেতরে ঢুকে গিয়ে বিস্ফোরণ ঘটায়। সেই লোকটির ভেতরের সবকিছু শেষ হয়ে যায় কিন্তু বাইরে অক্ষত থাকে । আশে-পাশের লোকদের গায়ে আঁচড় ও লাগেনা”। বলল আহমদ মুসা। “আমাকে তোমরা এভাবে হত্যা করতে চাইছ কেন? লোকটির কন্ঠ আর্তনাদ করে উঠল। “না, আমরা তোমাকে হত্যা করছি না। আমাদের কথা মেনে চললে তোমার কোন ক্ষতি হবে না”। বলল আহমদ মুসা। “তোমাদের কি কথা?” বলল পুলিশ অফিসার । “চেকপোস্টগুলোতে যাতে গাড়ি না দাঁড় করাতে হয় সেই ব্যবস্থা তোমাকে করতে হবে?। কথা শেষ করেই আবার বলল, “জামাটা এবার পরে নাও পুলিশ অফিসার। যন্ত্রের মত হুকুম তামিল করল সে। তারপর পুলিশ অফিসারকে গাড়িতে তুলে দিয়ে হাত্তা নাসুমনকে গাড়িতে উঠতে বলে আহমদ মুসা আবার ভ্রাইভিং সিটে বসল। বসার পর ব্যাগ থেকে সাদা রংয়ের একটা যন্ত্র বের করে স্টিয়ারিং হুইলের বাটে বাঁধল এবং পুলিশ অফিসারকে লক্ষ্য করে বলল, “এই সাদা যন্ত্রটা আপনার বুকে পাতা “বিস্ফোরণ বুলেটস্টার রিমোট কনট্রোল। সাদা যন্ত্রটায় এই যে লাল বোতাম দেখছেন, এটা ডেটোনেটর। এটায় চাপ দিলেই আপনার বুকে বোমাটার বিস্ফোরণ ঘটবে । পুলিশ অফিসারের মুখ রক্তহীন সাদা হয়ে গেল। “কি আমাদের প্রস্তাবে রাজি তো মি. পুলিশ অফিসার?” বলল আহমদ মুসা। “ঠিক আছে। কিন্তু জেনে রেখ একজন পুলিশ অফিসারের উপর জুলুম করার ফল ভাল হবে না”। ভীত ও ক্ষুব্ধ কন্ঠে বলল অফিসার । সুরিনামের সংকটে ৮

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।