Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

বলে একটু থেমেই আহমদ মুসা আবার বলল, “আচ্ছা বলতে পার, তোমার আব্বার রাজনৈতিক প্রতিপক্ষ আর এই সোনা সন্ধানীরা এক হয়ে গেল কি করে? “এক হয়ে যায়নি। ওরা একটাই শক্তি। আর সম্পদ সংগ্রহে ওরা মরিয়া । ওরা বলে “মায়ের জন্যে তাদের ওগ্তলো। এ জন্যেই তারা তাদের রাজনৈতিক দল সুরিনাম পিপলস কংগ্রেসের পাশাপাশি “মায়ের সূর্য সন্তান” (মাসুস) নামে একটা সন্ত্রাসী সংগঠন গড়েছে। ওরা রাজনৈতিক প্রতিপক্ষকে ধ্বংস করে যেমন রাজনীতিকে ওদের মনোপলি করতে চায়, তেমনিভাবে ওরা সম্পদও দখল করবে, এটাই স্বাভাবিক। আমার মনে হয় এক জাহাজ স্বর্ণের লোভ ওদের কাছে একটা দেশ দখলের চেয়ে কম নয়। তাই আমরা যে বিপদে পড়েছি, তার চেয়ে টেরেক পরিবারের বিপদ কোন অংশে ছোট নয়” । ফাতিমা বলল। “ফাতিমা, তুমি দেখছি আমাকে ভয় ধরিয়ে দিলে” । বলল আহমদ মুসা। “তা যদি পেরে থাকি, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করছি'। “কেন? “তাহলে টেরেক পরিবারের বাঁচার একটা পথ বের হবে । আপনাকে তারা পাশে পাবে, যেমন আমরা পেয়েছি” । হেসে বলল ফাতিমা। “ফাতিমা, আমরা এসে গেছি। এ তো ওদের বাড়ি । দেখো, গেটে দাঁড়িয়ে দুজন এদিকে তাকিয়ে আছে। ওদের একজন ওভানডো টেরেক, অন্যজন তার বোন লিসা টেরেক?। লাগল। উত্তরে ওরাও হাত নাড়ল এবং দৌড়ে আসতে লাগল গাড়ির দিকে। তৈরী হয়ে আহমদ মুসা উঠে দাঁড়াল। সুরিনামের সংকটে ৭৯

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।