Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

বলে আহমদ মুসা ওভানডোর স্ত্রী জ্যাকুলিনের এ রাতে কিডন্যাপ হওয়া ও উদ্ধার কাহিনীসহ ওভানডো যে কাহিনী অপহরণকারীদের কাছ থেকে শুনছিল সব কথা ফাতিমার কাছে বর্ণনা করে শুনাল। ফাতিমা বিম্ময়ে চোখ কপালে তুলে বলল, “বলেন কি? ক্যারিবিয়ানের স্পেনীয় গভর্ণর ওভানডোর ডুবে যাওয়া ২০টি জাহাজের একটি তাহলে ডুবেনি এবং সেটা ভেসে এসছিল সুরিনাম উপকূলে? এ জাহাজের ক্যাপ্টেন কি কোন মুসলিম ছিল? সেই কি তৈরী করেছিল এই দুর্গ? থামল ফাতিমা। তার কন্ঠে প্রবল একটা আবেগ ঝরে পড়ল। “আমি কিছু জানি না ফাতিমা। তোমরা সুরিনামের মানুষ এসব প্রশ্নের উত্তর তো তোমাদের কাছে আমরা চাই। বলল আহমদ মুসা। “জাহাজ ভরা সোনা এনে দুর্গের এলাকায় পুতে রাখা সম্পর্কে আপনি কি বলেন?” ফাতিমা জিজ্ঞেস করল। “বলা মুশকিল। সেটা এমন একটা সময় ছিল যখন বিশ্বাস করা না করা উভয় অবস্থাই যুক্তিযুক্ত মনে হতে পারে; । বলল আহমদ মুসা। “কিন্তু বিশ্বাস করার পেছনে যুক্তিটাই বেশি শক্তিশালী । ওভানডোর সেই জাহাজ বহরে সোনা বোঝাই জাহাজ ছিল, ডুবে যাওয়া থেকে বেঁচে গিয়ে সোনা বোঝাই একটা জাহাজ স্পেনে পৌঁছেছিল, এটা ইতিহাস। ডুবে যাওয়া থেকে রক্ষা পাওয়া একটা জাহাজ যদি স্পেনে পৌঁছেতে পারে, তাহলে আরেকটা জাহাজ ঝড় তাড়িত হয়ে সুরিনামেও পৌঁছতে পারে”। ফাতিমা বলল। “তোমার কথায় যুক্তি আছে ফাতিমা। সত্য হলে সেটা খুশির কথাই হবে” । বলল আহমদ মুসা। খুশির কারণ বলছেন কেমন করে? এই সোনা লোভীদের হাতে টেরেক পরিবার ধ্বংস হবার পথে। আমি নিশ্চিত, দুর্গের তলায় সোনা থাকার কথা যখন রটেছে, তখন টেরেক পরিবারের আর রক্ষা নেই। সোনা নিয়ে যে রক্তারক্তি আমেরাকায় হয়েছে, সে রকম রক্তারক্তি আমেরিকার যুদ্ধগুলোতেও হয়নি” । বলল ফাতিমা। “আমিও এ ব্যাপারটা নিয়ে উদ্বিগ্ন ফাতিমা । সুরিনামের সংকটে ৭৮

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।