Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

“টেরেক স্টেটের নাম শুনেছি। এ স্টেটেই সুরিনামের একমাত্র ও প্রাচীনতম দুর্গের ধ্বংসাবশেষ রয়েছে। তবে টেরেক পরিবারের কাউকে চিনিনা”। বলল ফাতিমা নাসুমন। কিন্তু তোমাদের ওরা চেনে। তোমার আব্বার ভক্ত ওরা। এ পরিবারের মেয়ে লিসা টেরেক তো তোমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ে” । আহমদ মুসা বলল। “তাহলে দেখলে হয়তো চিনতেও পারি”। বলল ফাতিমা নাসুমন।তার মুখ অনেকখানি স্বাভাবিক হয়ে উঠেছে। “আমি আশা করি ভালই থাকবে তুমি সেখানে। খুব পুরাতন এতিহ্যবাহী পরিবার ওরা। আমার মনে হয় ওদের একটা মুসলিম ব্যাকগ্রাউন্ড থাকতে পারে'। আহমদ মুসা বলল। “কেন, কিভাবে?” “ওদের বিরান হওয়া দুর্গে নাকি একটা মসজিদ ছিল। দুর্গ বিরান হয়ে গেলেও মসজিদের কিছু দেয়াল এবং মেঝে নাকি এখনো অক্ষত আছে'। বলল আহমদ মুসা। ফাতিমা নাসুমন বিম্মিত দৃষ্টিতে তাকাল আহমদ মুসার দিকে। বলল, “সুরিনামের প্রাচীন ইতিহাসের উপর আমার অনুসন্ধান আছে। কিন্তু প্রাচীন ও বিরান এই দুর্গের সাথে মুসলমানদের কোন সম্পর্ক থাকার কথা আমি কোথাও পাইনি। দুর্গ সম্পর্কে সকলেই একমত যে, ইউরোপীয়ান কলোনাইজেশনের সেই কালে কোন জলদস্যুদের ঘাঁটি এখানে ছিল। তারাই এই দুর্গ তৈরী করে। তবে, একথা অনেকেই লিখেছে, জলদস্যুরা স্পেন, পর্তুগাল, বূটেন যে দেশেরই হোক মুসলিম স্থাপত্য সম্পর্কে তাদের অভিজ্ঞতা ছিল। স্পেনীয় মুসলিম স্থাপত্যের বহু জিনিসের এখানে অনুকরণ করা হয়েছে? । কিন্তু আমি অন্য আরেক কাহিনী শুনেছি ফাতিমা । গত রাতে আমি পারামারিবো পৌঁছার পর রাতেই ওয়াং আলীর খোঁজে ওদের একটা ঘাটিতে ঢুকেছিলাম। সেই ঘাঁটি থেকে বন্দী একজন যুবককে উদ্ধার করে নিয়ে আসি। আমি মনে করেছিলাম সেই ওয়াং হবে। কিন্তু পরে দেখলাম সে ওভানডো টেরেক'। সুরিনামের সংকটে ৭৭

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।