ফাতিমা নাসুমন কিছু বলল না। আহমদ মুসা দেখল, সে দুহাত দিয়ে মুখ ঢাকছে'। আহমদ মুসার বুঝতে বাকি রইল না, ফাতিমা নাসুমন কান্না রোধ করার চেষ্ট করছে। আহমদ মুসা ফাতিমাকে কিছু না বলে তাকালো বার্নারডোর দিকে। বলল, বার্নারডো তুমি এ বাড়িতে কিছুক্ষণ অপেক্ষা কর। আমি আসছি;। গাড়ি থেকে নামল বার্নারডো। সুকর্ণ পাশেই দাঁড়িয়ে ছিল। তাকে লক্ষ্য করে বলল আহমদ মুসা, “সুকর্ণ একে নিয়ে যাও, আমি আসছি'। সুকর্ণ বার্নারডোকে নিয়ে চলে গেল। আহমদ মুসা ড্রাইভিং সিটে উঠে বসল। ফাতিমা নাসুমন পেছনের সিট থেকে এসে আহমদ মুসার পাশের সিটে বসল। গাড়ি চলতে শুরু করল। কিছুক্ষণ পর ফাতিমা চোখ মুছে বলল, “আমরা কোথায় যাচ্ছি? গতকাল পারামারিবোতে আসার পরই একজন মা পেয়ে গেছি, একজন দাদী পেয়ে গেছি, সেখানেই আপাতত তুমি থাকবে । তোমাকে ওখানে রেখে আমি বেরুবো মি. হাত্তার সন্ধানে? । ফাতিমা নাসুমন তাকাল আহমদ মুসার দিকে। তার দুগন্ড বেয়ে গড়িয়ে পড়তে লাগল অশ্রুর দুটি ধারা । কিছুই বলল না সে। আহমদ মুসাই আবার কথা বলল। বলল, “আল্লাহর উপর ভরসা কর বোন। ইনশাআল্লাহ আমরাই জিতব?। চোখ মুছল ফাতিমা নাসুমন। কিছুক্ষণ পর বলল, “কোথায় তাদের বাড়ি?” “টেরেক স্টেটে। টেরেক স্টেটটাই ওদের?। সুরিনামের সংকটে ৭৬
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।