Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

“গেটে পাহারা ছিল না?” জিজ্ঞেস করল আহমদ মুসা। “দুজন পাহারায় ছিল। কিন্তু তারা কিছু বুঝে উঠার আগেই তাদের উপর চড়াও হয় এবং বেঁধে ফেলে'। সুকর্ণ বলল। “যারা ধরে নিয়ে গেছে তারা কোন কথা বলেছিল?” জিজ্ঞেস করল আহমদ মুসা। “কোন কথা বলেনি। গাড়িতে তোলার সময় ওদের সরদার মত লোকটা বলেছে স্যারকে লক্ষ্য করে, আবার প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন স্যার। সে আশা আর পুরণ হলো না। তবে জামাই, মেয়ে নিয়ে একসাথে স্বর্ণে যাওয়ার ব্যবস্থা করে দেব'। বলল সুকর্ণ। “গাড়ির নম্বর রেখেছ?” বলল আহমদ মুসা। “জ্বি হ্যাঁ” বলে একটা চিরকুট আহমদ মুসার হাতে তুলে দিতে দিতে বলল, “দুই গাড়ির নাম্বারই এতে আছে৷ আহমদ মুসা নম্বর দুটি কাগজে টুকে নিয়ে চিরকুটটা সুকর্ণকে ফেরত দিতে দিতে বলল, “এই নম্বর দিয়ে তোমরা থানায় একটা মামলা করবে আজই” । একটু থেমেই আহমদ মুসা আবার বলল, “তোমাদের ছোট ম্যাডাম ফাতিমাকে উদ্ধার করা হয়েছে। সে এই গাড়িতে আছে। তাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছি। এখানে বা বাড়িতে সে নিরাপদ নয়। আর শোন একজন লোককে আমি এখানে রেখে যাচ্ছি। আমি কিছুক্ষণের মধ্যেই এখানে ফিরে আসছি'। বলে আহমদ মুসা ট্যাক্সিতে ফিরে গেল। ঘটেছে? খারাপ কিছু? হ্যাঁ, বোন। তোমার আব্বা কিডন্যাপ হয়েছেন। আমি চলে গিয়েছিলাম তোমাকে যে গাড়ি কিডন্যাপ করেছে তার পেছনে, আর তিনি বাসায় ফিরে এসেছিলেন। ফিরে আসার কিছুক্ষণের মধ্যে উনি কিডন্যাপ হন। আমার মনে হয় বিমান বন্দরে কেউ তাকে দেখেছিল এবং তারা তাঁকে অনুসরণ করে'। বলল আহমদ মুসা। সুরিনামের সংকটে ৭৫

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।