Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

গাড়ি স্টার্ট দিল। ছুটে চলল গাড়ি পারামারিবো শহরের দিকে। এক সময় মুখটা পেছেনের দিকে একটু ঘুরিয়ে বলল, “ফাতিমা বাড়ি যাওয়া তোমার ঠিক হবে না। তোমার আব্বাও বাড়িতে থাকছেন না। তোমাদের পার্টির বেনামী কতগুলো বাড়ি আছে। তারই একটিতে তোমার আব্বাসহ আমরা উঠেছি। সেখানেই আমরা এখন যাব'। আপনার মত আমার মত ভাইয়া”। বলল ফাতিমা। সামনেই বাড়ি। বাড়ির কাছাকাছি পৌঁছতেই আহমদ মুসা দেখল, বাড়ির সামনে জটলা। অস্বাভাবিক মনে হলো ব্যাপারটা আহমদ মুসার কাছে। গাড়ি বারান্দায় পৌঁছার আগেই আহমদ মুসা গাড়ি দাঁড় করাল। এম-১০ কোটের ভেতরে শোল্ডার হোলস্টারে নিয়ে এল। গাড়ির দরজা খুলল। গাড়ি থেকে নামার আগে ফাতিমাকে বলল, “তুমি গাড়িতে থাক ঘটনা কি আমি দেখি” । আহমদ মুসা নামল গাড়ি থেকে। জটলার মধ্যে বাড়ির গেটে দাঁড়িয়েছিল দলের কয়েকজন এবং বাড়ির এটেনডেন্ট সুকর্ণ। আহমদ মুসা শিখের পোশাকে থাকলেও সুকর্ণ আহমদ মুসাকে চিনতে পারল। কারণ সকালে আহমদ মুসা এই পোশাক তার সামনেই পরেছে। ছুটে এল সুকর্ণ আহমদ মুসার কাছে। বলল, “স্যারকে ধরে নিয়ে গেছে'। বলেই কেঁদে উঠল সুকর্ণ। শোনার সঙ্গে সঙ্গে আহমদ মুসার গোটা শরীরে শীতল স্রোত বয়ে গেল। বলল সুকর্ণকে লক্ষ্য করে, “কে ধরে নিয়ে গেছে, কখন ধরে নিয়ে গেছে?” “কারা জানি না। স্যার বিমান বন্দর থেকে এসে কাপড় ছেড়ে বিশ্রাম নিচ্ছিলেন, এই সময় দুটি গাড়িতে দশ বারো জন লোক আসে। তাদের সবার কাছে রিভলবার, স্টেনগান ইত্যাদি ছিল। ওরাই ধরে নিয়ে গেছে'। বলল সুকর্ণ। সুরিনামের সংকটে ৭৪

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।