ওরা তখন ট্যাক্সি এবং ওদের মাইক্রোর মাঝামাঝি জায়গায় । আহমদ মুসার তর্জনি চেপে ধরল এম-১০ এর ট্রিগার। গুলীর ঝাঁক বেরিয়ে যেতে লাগল এম১০ থেকে। ওরা মাইক্রোর দিক থেকে আক্রমণ আশা করেনি। লক্ষ্য ছিল ওদের ট্যাঞ্সির দিকে। সুতরাং এম-১০ এর গুলী ওদের অরক্ষিত অবস্থায় পেল। মুহূর্তেই ঝাঁঝরা হয়ে গেল ওদের দেহ। পাঁচটি লাশ আছড়ে পড়ল রাস্তায়। এদিকে ফাতিমা তার মুখ ও পায়ের বাঁধন খুলে ফেলেছিল। আহমদ মুসা এগিয়ে গেল ফাতিমার কাছে। বলল, “তুমি ঠিকঠাক আছ ফাতিমা?” কেঁদে উঠল ফাতিমা । কোন কথা বলতে পারল না সে। “আর কাঁদা কেন ফাতিমা? আল্লাহ আমাদের সাহায্য করেছেন । বলে মাইক্রো থেকে নামতে নামতে আহমদ মুসা বলল, “এস ট্যাক্সিতে যাই?। আহমদ মুসা ও ফাতিমা এলট্যাক্সির কাছে। দেখল আহমদ মুসা জোয়াও বার্নারডো শোয়া অবস্থা থেকে উঠেছে। বলল আহমদ মুসা, “তুমি ঠিক আছ তো বার্নারডো? মাইক্রোর চাকায় ঠিক সময়েই গুলী করেছিলে। ধন্যবাদ তোমাকে” । জৌয়াও বার্নারডো ড্রাইভিং সিটের পাশেই তার সিটে ফিরে আসতে আসতে বলল, “স্যার, আপনি যে অসাধ্য সাধন করলেন, এজন্য কে ধন্যবাদ দেবে আপনাকে?, আহমদ মুসা হাসল। বলল, “আমি ধন্যবাদ চাই না। আমি আল্লাহর সন্তুষ্ট চাই বার্নারভো”। বলেই আহমদ মুসা গাড়ির দিকে মনোযোগ দিল। বলল, “আলহামদুলিল্লাহ, গাড়ির চাকাগুলো ঠিক আছে। কিন্তু বডি শেষ হয়ে গেছে। আমরা বাঁচলেও তোমার গাড়িটা ঝাঁঝরা হয়ে গেছে;। গাড়ির পেছনের দরজা খুলে ফাতিমাকে বসতে বলে আহমদ মুসা ফিরে এল তার ড্রাইভিং সিটে। সুরিনামের সংকটে ৭৩
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।