ধরে বলল, “আমি মাইক্রোতে যাচ্ছি। তোমার উপরে দায়িত্ব হলো পেছনের মাইক্রোটি রিভলবারের রেঞ্জে আসার সংগে সংগে যতটা পার গুলী করবে মাইক্রোটির টায়ারে। আমি চাই ওরা গাড়ি থেকে নেমে এগিয়ে আসুক। পারবে তা 'পারবো”। রিভলবার লাগবে না। আমার কাছে রিভলবার আছে" । বলল বার্নারডো। ধন্যবাদ” । বলে আহমদ মুসা নেমে পড়ল ট্যাক্সি থেকে। দৌড়ে গিয়ে উঠল ক্লাতে। মুখ ও হাত-পা বাঁধা অবস্থায় বসে আছে ফাতিমা নাসুমন। তার দুচোখে আতংক ঠিকরে পড়ছিল। আহমদ মুসাকে দেখে যেন প্রাণ ফিরে পেল ফাতিমা নাসুমন। তার দুচোখে আনন্দের বিদ্যুত খেলে গেল। আহমদ মুসা দ্রুত তার হাতের বাঁধন খুলে দিল। বলল, “আরেকটা মাইক্রোতে ওরা আসছে। আমি ওদিকটা দেখি। তোমার বাঁধনগুলো খুলে নাও তুমি?। বলে আহমদ মুসা ছুটে গেল মাইক্রোর পেছন দিকে। এম-১০ এর বাট দিয়ে মাইক্রোর পেছনের কাঁচ কিছুটা ভেঙে ফেলল। দেখল পেছনের মাইক্রোটি উঠে এসেছে টিলায়। ছুটে আসছে ট্যাক্সির দিকে। আরও কিছুটা আসতেই রিভলবার গর্জন করে উঠার শব্দ পেল আহদম মুসা। পরপর কয়েকটা গুলির শব্দ। খুশি হলো আহমদ মুসা। বার্নারডো ঠিক সময়েই গুলী করেছে। গুলী খাওয়ার পরক্ষণেই বাঁ দিকের চাকা হারিয়ে মাইক্রোটি বাঁ দিকে একটু কাত হয়ে মুখ থুবড়ে পড়ল। সংগে সংগেই মাইক্রোটি থেকে গুলী করতে করতে পাঁচজন লোক নেমে এল, তাদের সবার হাতে স্টেনগান। তাদের লক্ষ্য ট্যাক্সিটি। ছুটে আসছে ওরা ট্যাক্সি দিকে গুলী বৃষ্টি করতে করতে। সুরিনামের সংকটে ৭২
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।