দাঁতে দাঁত চাপল আহমদ মুসা। ওদের খোশ-খেয়াল সফল হতে সে দেবে না। সামনে পেছনে একসাথে লড়াই না করে ভিন্ন ভিন্নভাবে লড়ার সিদ্ধান্ত নিল সে। ট্যাক্সির গতি বাড়িয়ে দিল। মাইক্রোটি রিভলবারের রেঞ্জে আসার সংগে সংগে আহমদ মুসা ড্যাশ বোর্ডে রাখা এম-১০ রিভলবারটি ডান হাত দিয়ে তুলে নিল এবং জানালায় হাত নিয়ে ধীরে সুস্ে গুলী করল মাইক্রোর পেছনের টায়ারে। টায়ার সশব্দে ফেটে গেল এবং ঝাঁকি খেয়ে গাড়িটা রাস্তার বাঁ পাশে দাঁড়িয়ে গেল। মাইক্রোটি দাঁড়ানোর সংগে সংগেই মাইক্রো থেকে নেমে এল ওরা ছয় জন গুলী করতে করতে। ছয়জনের হাতেই রিভলবার । একযোগে আহমদ মুসার ট্যাক্সি লক্ষ্যে গুলী করতে করতে ওরা ছুটে আসছে। আহমদ মুসা তার হাতের রিভলবার আগেই রেখে দিয়েছিল ড্যাশ বোর্ডে। এবার সে তুলে নিল এম-১০ মেশিন রিভলবার। জোয়াও বার্নারডোকে আহমদ মুসা আগেই সিটের উপর শুয়ে পড়তে বলেছিল। আহমদ মুসা মাথা নিচু করে এম-১০ এর ট্রিগারে তর্জনি স্পর্শ করে এর নল জানালার বাইরে নিয়ে ট্যাক্সির মাথার উপর দিয়ে ওদের তাক করল। ওরা তখন এসে গেছে ট্যাক্সি ও মাইক্রোর মাঝ বরাবর । আহমদ মুসা তর্জনি চেপে ধরল এম-১০ এর ট্রিগারে। ট্যাক্সির মাথার উপর দিয়ে গুলির ঝাঁক ছুটে গেল ৬ জন রিভলবারধারীর দিকে। ওদের লুকাবার কোন জায়গা ছিল না। শুয়ে পড়ারও সময় পেল না। এক বাঁক গুলীতে ঝাঁঝরা হয়ে মাটিতে লুটিয়ে পড়ল ৬টি লাশ। সুরিনামের সংকটে ৭১
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।