মাইক্রো বোধ হয় আহমদ মুসার বেপরোয়া মনোভাব বুঝতে পেরেছিল। এক সময় দেখা গেলো, মাইক্রোটি সোজা পশ্চিম দিকে চলতে শুরু করেছে। পারামারিবো রাজধানী শহর পার হয়ে আরও পশ্চিমে এগিয়ে চলল মাইক্রোটি। আহমদ মুসার পাশ থেকে জোয়াও বার্নারডো বলল, স্যার আমরা এখন বুমেস্টেইন হাইওয়ে ধরে এগুচ্ছি। হাইওয়েটি ব্লুমেস্টেইন হদের তীরস্থ ক্রকোপনডো শহরে গিয়ে শেষ হয়েছে, । “মাইক্রোটি নিশ্চয় তাহলে ব্রকোপনডোতেই যাচ্ছে। ওখানে ওদের একটা বড় ঘাঁটি আছে । বলল আহমদ মুসা। উপকূলের সমভূমি এলাকা পার হয়ে গাড়ি তখন প্রবেশ করেছে জংগলাকীর্ণ টিলাময় এলাকায়। উচু-নিচু পথ। গাড়ির গতি আগের চেয়ে কমে গেছে। জংগলাচ্ছাদিত একটা প্রশস্ত টিলায় উঠল আহমদ মুসার ট্যাক্সি। টিলায় উঠে আহমদ মুসা তার রিয়ারভিউতে দেখতে পেল সামনের মাইক্রোর মতই আরেকটা মাইক্রো টিলার গোড়ায়, উঠে আসছে টিলার উপরে। অন্যদিকে সামনে তাকিয়ে আহমদ মুসা বিস্মিত হলো যে, সামনের মাইক্রোটি তার স্পীড কমিয়ে দিয়ে আয়েশি ভংগিতে চলছে। চমকে উঠল আহমদ মুসা, ওরা কি তাকে ফাঁদে আটকালো? এই ফাঁদে আটকানোর জন্যে ওরা শহরের বাইরে এসেছে? এটাই ঠিক। শহর থেকে দূরে সবার অলক্ষ্যে সামনে ও পেছন থেকে আক্রমন করে তাকে ওরা শেষ করতে চায়। হাসল আহমদ মুসা। জায়গাটাও ওরা ভাল বেছে নিয়েছে। টিলাটাকে দৈর্ঘ্য-প্রস্থের দিক দিয়ে একটা বড় চড়াই বলা যায়। জংগল ও বড় বড় গাছ পালায় ঘেরা। কাউকে গুম করার উপযুক্ত জায়গা বটে। নিশ্চয় ওরা মোবাইলে যোগাযোগ করে এই জায়গাটা নির্ধারণ করেছে। সুরিনামের সংকটে ৭০
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।