Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

ট্যাক্সির ড্রাইভিং সিটের দরজা খুলে উঠে বসতে বসতে বলল, “বার্নারডো তুমি আমার সাথে যেতেও পার, কিংবা তোমার হোটেলে আমার জন্য অপেক্ষা করতে পার?। বলে আহমদ মুসা গাড়ির দরজা বন্ধ করে গাড়ি স্টার্ট দিল। “অবশ্যই আমি যাব'। বলে জোয়াও বার্নারডো ড্রাইভিং এর পাশের সিটে উঠে বসল। মাইক্রোটি তখন কারপার্ক পার হয়ে রাস্তায় গিয়ে পড়েছে। আহমদ মুসার গাড়ি ছুটল তার পেছনে। এয়ারপোর্টটি পারামারিবো শহর থেকে উত্তর পূর্ব দিকে সাগর তীরের বিস্তৃত এলাকায়। এয়ারপোর্ট থেকে একটা প্রশস্ত রাস্তা তীরের মত সোজা গিয়ে প্রবেশ করেছে পারামারিবো শহরে। গাড়ি কম নয় এয়ারপোর্ট রোড়ে। এর মধ্যেও মাইক্রোটি বেশ স্পীড়ে চলছে। কিন্তু আহমদ মুসার গাড়িটিও নতুন। সুতরাং আহমদ মুসা অল্পক্ষণের মধ্যেই মাইক্রোটির কাছাকাছি পৌঁছে গেল। “মাইক্রোটি বোধ হয় সন্দেহ করল আহমদ মুসার ট্যাক্সিকে। হঠাৎ স্পীড বেড়ে গেল মাইক্রোটির। আহমদ মুসাও স্পীড বাড়িয়ে দিল। এই অবস্হায় শহরে প্রবেশ করল দুটি গাড়ি। মাইক্রোটি এ রাস্তা সে রাস্তা ঘুরে অনেক চেষ্টা করল আহমদ মুসার ট্যান্সিকে পেছনে ফেলতে, কিন্তু পারল না। আহমদ মুসা সিদ্ধান্ত নিয়েছে, মাইক্রোটির ঠিকানায় অবশ্যই তাকে যেতে হবে। মাইক্রোটি যেখানে যাবে, সেখানেই তার উপর চড়াও হবে। হৈ চৈ গোলযোগ সুষ্টি হলে তার লাভ। সে মানুষকে বলতে পারবে, ওরা সাবেক প্রধান মন্ত্রী আহমদ হান্তার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। আর মানুষ তো জলজ্যান্ত দেখতেই পাবে তাকে। এতে তাদেরই বিপদ বেশি হবে। সুরিনামের সংকটে ৬৯

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।