আহমদ মুসার ট্যাক্সির তিন চার গজ দূরে আর একটা প্রাইভেট কার। ডিপারচার লাউঞ্জ থেকে বেরিয়ে দুজন লোক গাড়িটার কাছে এল। দুজনের একজন তার হাতের ব্যাগ ড্রাইভারের হাতে দিয়ে গাড়ির দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, “দেশটা দেখছি মগের মুন্ুকে পরিণত হয়েছে। প্রকাশ্য দিবালোকে সকলের চোখের সামনে একটা মেয়েকে এইভাবে হাইজ্যাক করল। পুলিশও কিছুই বলল না। একজন সাবেক প্রধান মন্ত্রীর মেয়ের যদি এই দুর্দশা হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে!” লোকটির সবগুলো কথাই আহমদ মুসার কানে গেল। তার বুকটা ছ্যাত করে উঠল। সাবেক প্রধান মন্ত্রীর মেয়ে? তাহলে কি....... | আর চিন্তা করতে পারল না আহমদ মুসা। ছুটে গেল লোকটির কাছে। বলল, “মাফ করবেন, কি বললেন আপনি, একজন সাবেক প্রধান মন্ত্রীর মেয়ে হাইজ্যাক হয়েছে? কোথেথকে? কোথায় ওরা?” লোকটা গাড়ির দরজা খুলেছিল, সে ঘুরে দাঁড়াল। বলল, হ্যাঁ লাউ্জের ভেতর থেকে হাইজ্যাক হলো সাবেক প্রধানমন্ত্রী আহমদ হাত্তা নাসুমনের মেয়ে। সবাই দেখেছে। এ দেখুন তাকে স্ট্রেচারে করে রোগী সাজিয়ে মাই ক্রোতে তুলছে। ঢেকে রাখা কাপড়টা তুললেই দেখা যাবে মেয়েটির মুখ ও হাত-পা বাঁধা” । লোকটির অংগুলি সংকেত অনুসরণ করে তাকিয়ে আহমদ মুসা মাইক্রোটি দেখতে পেল। স্ট্রেচার থেকে মেয়েটিকে গাড়িতে তোলা তখন হয়ে গেছে। স্ট্রেচারটি মাটিতে ফেলে দিয়ে পাঁচ ছয় জনকে গাড়িতে উঠতে দেখা গেল। আহমদ মুসা ছুটল আহমদ হাত্তা নাসুমনের গাড়ির দিকে। আহমদ মুসাকে আসতে দেখে আহমদ হান্তা তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে ফেলল। আহমদ মুসা একটু ঝুঁকে গাড়ির জানালায় মুখ নিয়ে বলল, “মি. হাত্তা, ফাতিমাকে ওরা লাউঞ্জের ভেতর থেকেই কিডন্যাপ করেছে। ওরা পালাচ্ছে। আপনি বাসায় ফিরে যান। আমি ওদের ফলো করছি। আল্লাহ ভরসা” । বলে আহমদ মুসা আহমদ হাত্তার কোন উত্তরের অপেক্ষা না করে ঘ্বুরে দাঁড়িয়ে ছুটল তার ট্যাক্সির দিকে। সুরিনামের সংকটে ৬৮
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।