Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

ড্রইং রুম থেকে বেরুতে বেরুতে প্রেসিডেন্ট বলল, “ওভানডোদের ব্যাপারটা আমাকে উদ্বিগ্ন করেছে। ওভানডোর উদ্ধার এবং দুগাড়ি লোক উধাও হওয়া খুব বড় ঘটনা। দেখি আমিও চেষ্টা করব আমার অফিসিয়াল চ্যানেলে ঘটনা কি তাজানার জন্য? । ধন্যবাদ প্রেসিডেন্ট। আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকব । বলল রোনান্ড ও লাজপত পাল দুজনেই। হাসল প্রেসিডেন্ট। বলল, “আমিও বিনা লাভে কিছু করছি না। আপনারা দেশ পাবেন, আর আমি পাব প্রেসিডেন্টের স্থায়ী চেয়ার। আমার পাওনাটাও খুব ছোট নয়, হেসে উঠল তিনজনই। ডিপারচার লাউঞ্জের কারপার্কে প্রচুর গাড়ি। সামনের সারিতে পাশাপাশি দুটি গাড়ি। একটা গাড়ি দামী জাপানী ট্যাক্সি। পাজেরোর পেছনের সিটে বসে আছে আহমদ হাত্তা নাসুমন। আর ড্রাইভার তার সিটে। ফাতিমা নাসুমন এলে এই গাড়িতেই উঠবে। ট্যাক্সিটায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে শিখের পোশাক পরা আহমদ মুসা। তার পাশে দাঁড়িয়ে জোয়াও বার্নারডো।, ট্যাক্সির মালিক যার কাছ থেকে ট্যাক্সিটি ভাড়া নিয়েছিল আহমদ মুসা। আহমদ মুসা, আহমদ হাত্তা নাসুমন, জোয়াও বার্নারডো সকলের দৃষ্টি ডিপারচার লাউর্জের গেটের দিকে। প্লেন ল্যান্ড করেছে ৪৫ মিনিট হলো। অর্ধেকের বেশী যাত্রী বেরিয়ে গেছে। কিন্তু ফাতিমা নাসুমনের এখনো দেখাই নেই। সবার উদগ্রীব দৃষ্টি সন্ধান করছে ফাতিমা নাসুমনকে। সুরিনামের সংকটে ৬৭

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।