Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

কথাটা বলে রোনান্ড রঙ্গলাল তাকাল প্রেসিডেন্টের দিকে । বলল, “মি. প্রেসিডেন্ট, মি. লাজপতের অভিমত সম্পর্কে আপনি কি ভাবছেন?, “মি. লাজপত যা বলেছেন তার বাইরে কোন পথ খোলা নেই। প্রশ্ন হলো এর বাস্তবায়ন কিভাবেঃ আমি এই সহযোগিতা করতে পারি যে, আপনাদের পাশাপাশি আমাদের গোয়েন্দা বিভাগের একটা বিশ্বস্ত অংশকে কাজে লাগাব তাকে খুঁজে বের করার জন্যে । পত্র-পত্রিকায় তার প্রত্যাবর্তনের নিউজ যাতে না বের হয়, সে চেষ্টা আপনারাও করবেন, আমাদের গোয়েন্দা বিভাগও করবে। আর কাল নমিনেশন পেপার সাবমিটের সময় আপনারা যাই করুন, আমাদের পুলিশ সেদিকে তাকাবেনা?। থামল প্রেসিডেন্ট। রোনান্ড রঙ্গলাল খুশিতে দু'চোখ উজ্জ্বল করে বলল, “ধন্যবাদ মি. প্রেসিডেন্ট। আপনার এটুকু সাহায্য পেলেই আমাদের চলবে? । “আরেকটা কথা আমরা আহমদ হাত্তাকে নমিনেশন পেপার সাবমিট করা থেকে বিরত রাখতে পারলেও তার দলের লোকেরা নমিনেশন পেপার সাবমিট করেই ফেলবে। নমিনেশন পাওয়া নির্দিষ্ট কেউ থাকলে সেটা রোধ করার চেষ্ট করা যেত। কিন্তু তাতো হচ্ছে না। যেহেতু অনেকেই নমিনেশন পেপার ফাইল করতে আসবে, কাকে আমরা বাধা দেব”। বলল তিলক লাজপত পাল। “দরকার নেই কাউকে বাধা দেওয়ার। আহমদ হাত্তা যদি নমিনেশন পেপার ফাইল করতে না পারে, তাহলে ওরা এমনিতেই পালিয়ে যাবে”। বলল রোনান্ড রঙ্গলাল। “ঠিক বলেছেন মি. রঙ্গলাল'। বলল প্রেসিডেন্ট । “আজ অনেক কাজ আমাদের। উঠতে পারি আমরা এখন” । বলল রঙ্গলাল। “ধন্যবাদ আপনাদের" । বলল প্রেসিডেন্ট । প্রেসিডেন্ট উঠে দাঁড়াল। সাথে সাথে সবাই উঠে দাঁড়াল। সুরিনামের সংকটে ৬৬

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।