মোটামুটি বিশ্বাস দাঁড়িয়েছে যে, আহমদ হাত্তা নিখোঁজ নয় নিহতই হয়েছে। এই অবস্থার সুযোগ নেয়া। আহমদ হাত্তা যদি নতুন করে আবার জনগণের কাছে যাবার সুযোগ পায় এবং জনগণকে তার উপর নির্যাতন ও বন্দী জীবনের কাহিনী যাবে। তার ফলে বিপুল ভোটাধিক্যে বিজয়ের পথ তার জন্যে পরিক্ষার হয়ে যাবে। তাতে আমার ও আপনাদের সবারই রাজনৈতিক সমাধি রচিত হবে। সে ক্ষমতায় আসতে পারলে তার উপর নির্যাতনের শোধ সে সুদে আসলে গ্রহণ করবে? । থামল প্রেসিডেন্ট জুলেস মেনডেস। আবার নিরবতা । এ নিরবতা ভেঙে রোনান্ড রঙ্গলাল বলল, “মি. লাজপত, এসব ব্যাপারে আমরা আপনার উপরই নির্ভর করি বেশি। বলুন আপনি কি ভাবছেন?” তিলক লাজপত পাল সোজা হয়ে সোফায় বসল। বলল, “আমার কথা হলো, আগামীকাল তাকে কোন মতেই নমিনেশন পেপার সাবমিট করতে দেয়া যাবে না?। “কিভাবে? বলল রোনান্ড রঙ্গলাল। “আজ দিন ও রাতের মধ্যে তাকে জীবিত অথবা মৃত আমাদের হাতে আনতে হবে। তাকে যদি না পাওয়া যায়, তাহলে কাল নির্বাচন অফিস আমাদের ঘেরাও করে রাখতে হবে। সে ওখানে পৌঁছার সাথে সাথে পাকড়াও করতে হবে। আর আজ ও আগামীকাল নমিনেশন পেপার ফাইলের পূর্ব পর্যন্ত সে যাতে কোন পাবলিক প্রোগ্রামে না যেতে পারে, তা নিশ্চিত করতে হবে চারদিকে পাহারা বসাবার মাধ্যমে। এবং সব শেষ কাজটি হলো, সে যে সুরিনামে ফিরেছে এ ধরনের কোন নিউজ যেন আগামীকালের পত্রিকায় না যায়”। বলল তিলক লাজপত পাল? । ধন্যবাদ মি.লাজপত। আমাদের এগুবার একটি সুন্দর পথ আপনি বের করেছেন?। সুরিনামের সংকটে ৬৫
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।