Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

উদ্ধার হওয়া ও ওভানডোর বাড়িতে পাঠানো দুগাড়ি মানুষ গায়েব হয়ে যাওয়ার ঘটনাকে আগের তিন ঘটনার সাথে জোড়া দেয়া যায় কিনা দেখুন? । প্রেসিডেন্ট থামতেই রোনান্ড রঙ্গলাল বলে উঠল, “আগের তিন ঘটনাকে এক সাথে জুড়ে দেয়া যায়। তবে ওভানডো ও ওভানডোর বাড়ি কেন্দ্রিক ঘটনা মনে হয় বিচ্ছিন্নই। ওভানডোদের পরিবার একেবারে অরাজনৈতিক'। থামল রোনান্ড রঙ্গলাল। সঙ্গে সঙ্গেই কথা বলে উঠল লাজপত পাল। বলল, “আমার মনে হয় ওভানডোর আলোচনা এখন থাক। দুগাড়ি মানুষকে গায়েব করার সাধ্য ওভানডো পরিবারের নেই। সে দুগাড়ি মানুষ কোথায় গেল, ওভানডো মুক্ত হলো কিভাবে এ বিষয়টা আমরা পরে দেখব। যে কোন সময় আমরা হাতে টিপে মারতে পারি ওভানডো পরিবারকে । আজ রাতে সময় হলে আমি নিজেই আরেক অভিযানে নেতৃত্ব দেব। এ বিষয়টা থাক। এখন আমরা আহমদ হাত্তার আলোচনায় আসি। কালকে নমিনেশন পেপার সাবমিটের গুরুতৃপুর্ণ দিন। যা সিদ্ধান্ত নেয়ার আজকেই নিতে হবে? । থামল লাজপত পাল। সংগে সংগে কেউ কথা বললো না। সবাই ভাবছে। নিরবতা ভাঙল স্বয়ং প্রেসিডেন্ট। বলল, “মার্কিন পররাষ্ট্র দফতর থেকে একটা নোট পেয়েছি। নোটে তারা বলেছে, “সুরিনামের সাবেক প্রধানমন্ত্রী আহমদ হান্তা নাসুমনকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বাড়ি হতে বন্দী অবস্থা থেকে উদ্ধার করে।বাড়িটা ইহুদী গোয়েন্দা ও ভারতীয় আমেরিকানদের একটা সংস্থার নিয়ন্ত্রণে ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে সুরিনামের কোন রাজনৈতিক পক্ষের স্বার্থে ওরা তাঁকে ওভাবে বন্দী করে রাখে'। মার্কিন যুক্তরাষ্ট্রের এই নোটের ভাল মন্দ দুটি দিক আছে। মন্দ দিক হলো, আহমদ হাত্তার যাই ঘটুক, সে ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা আগ্রহ থাকবে আর ভাল দিক হলো, আহমদ হাত্তার যাই ঘটুক, তা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নতুন বলে মনে হবে না। তারা মনে করবে, পুরনো সেই রাজনৈতিক বৈরিতা থেকেই ঘটনাটা ঘটেছে। এই দিকটা সামনে আনার পর আমি যে কথাটা বলতে চাচ্ছি তা হলো, আহমদ হাত্তা নতুন করে পাবলিক প্ল্যাটফর্মে যাবার আগেই যা করার তা করতে হবে। মানুষের একটা সুরিনামের সংকটে ৬৪

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।