“ওরা কারা জানতে পারলে তো ল্যাঠাই চুকে যেত। দেখে নিতাম তাকে। তবে এ দুর্গম অঞ্চলে কে যাবে । আমার যতদূর মনে হয় স্থানীয় কেউ বাকিছু লোক সুযোগ বুঝে এই কাজ করেছে'। বলল তিলক লাজপত পাল। “আপনি বিষয়টাকে যত সহজ করে দিলেন, বিষয়টা কি অতই সহজ? বলুন তো গত রাতে আমাদের অত লোককে খুন করে দূর্তেদ্য স্থান থেকে ওভানডোকে মুক্ত করে নিয়ে গেল কে? মাত্র একজন এসে এতবড় কান্ড ঘটিয়ে গেছে বটে, কিন্তু সে অবশ্যই একা নয়। এদেরকে ছোট করে দেখা যায় না”। বলল রোনান্ড রঙ্গলাল। সে থামতেই তিলক লাজপত পালের মোবাইল বেজে উঠল। মোবাইল তুলে নিল তিলক লাজপত পাল। কথা শুরু করল হাসি মুখে। কিন্তু ওপারের কথা শুনে মুহূর্তেই তার মুখে অমাবস্যার অন্ধকার নেমে এল। সব কথা শুনে মোবাইল রাখতে রাখতে সে বলল, “আরেকটা উদ্বেগজনক খবর। ওভানডোর স্ত্রীকে ধরার জন্যে দুগাড়ি লোক পাঠানো হয়েছিল। ওরা কেউ ফিরে আসেনি এবং কোন খবরও দেয়নি, । শুষ্ষ কন্ঠ লাজপত পালের। “কি বলছেন মি. লাজপত। দশ বারো জন লোক হাওয়া হয়ে গেল? খোঁজ নেবার জন্যে ওখানে লোক যায়নি?” বলল রোনান্ড রঙ্গলাল উদ্বিগ্ন কন্ঠে। “ফল বিক্রেতার ছদ্মবেশ একজন লোককে পাঠানো হয়েছিল। কিন্তু স্টেটের ভেতরে গিয়ে অস্বাভাবিক সে কিছুই দেখেনি। স্টেটের চাকর-বাকর স্টেটের জমিতে কাজ করছে। তারাও স্বাভাবিক। থানা ও হাসপাতালেও খোঁজ নেয়া হয়েছে। নগরীতে কোন দুর্ঘটনা ঘটেনি। আমাদের মন্দিরের হত্যাকান্ড ছাড়া নগরীতে কোন হত্যাকান্ডের ঘটনাও ঘটেনি। ওভানডো বাড়িতে ফিরে আসার ঘটনা পুলিশ জানে। কিন্তু ও বাড়িতে গতরাতে কিছু ঘটার কথা পুলিশ বলেনি । বলল লাজপত পাল উদ্বিগ্ন কন্টে। সোফায় ঠেস দিয়ে বসল রোনান্ড রঙ্গলাল। তার চোখে-মুখে হতাশা। দীর্ঘ নিরবতা ভেঙে প্রেসিডেন্ট জুলেস মেনডেল বলল, “আপনারা কি ভাবছেন জানি না, তবে আমি মনে করছি সিকিমার ঘটনা এবং আহমদ হাত্তা ও ফাতিমা নাসুমনের ফিরে আসার ঘটনা পরস্পর বিচ্ছিন্ন নয়। এখন ওভানডো সুরিনামের সংকটে ৬৩
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।