আজ সকাল দশটার দিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পোর্টেরিকো হয়ে যে ফ্লাইট আসছে, তার যাত্রী তালিকায় এফ. নাসুমন নামে একটা মেয়ের নাম আছে। মনে করা হচ্ছে ফাতিমা নাসুমন এই ফ্লাইটে পারামারিবো আসছে । থামল রোনান্ড রঙ্গলাল। থেমেই সামনে থেকে গ্রাস টেনে নিয়ে চক ঢক করে এক গ্লাস পানি খেয়ে নিল। এই ফাঁকে তিলক লাজপত পাল নড়ে-চড়ে বসে বলে উঠল, “ফাতিমা নাসুমন আসছে, এই খবরটুকুই দিয়েছে? আর কিছু বলেনি? এয়ারপোর্টের লোকেরা খবর পাঠাবার পরই আমাদের লোকরা ছুটে গেছে এয়ারপোর্টে। ফাতিমা যদি আসেই, তাহলে তাকে ওখান থেকে কিডন্যাপ করা হবে?। হ্যাঁ, এটা খুব দরকার। তাহলে আহমদ হাত্তাকে জব্দ করার একটা পথ হবে। ওয়াং আলী আমাদের হাতে তো রয়েছেই” । বলল তিলক লাজপত পাল। “কিন্তু পরিস্থিতি তো পাল্টে যাচ্ছে মি. পাল। কোরাজ নদীর কাছে সিকিমা এলাকায় যে শক্ত ঘাঁটি আমরা পেয়েছিলাম তার পতন ঘটেছে। ওখানে আমাদের বারজন লোকের সবাই খুন হয়েছে। সবচেয়ে উদ্বেগের ব্যাপার হলো, পশ্চিম নিও নিকারীর পচিশজন মুসলিম যুবককে সিকিমা হুদে নিয়ে যাচ্ছিল। যারা ওদের নিয়ে যাচ্ছিল তাদের দুজনের লাশ পাওয়া গেছে আমাদের সিকিমা ঘাঁটির নিচের সমতলে । অপর দুজনের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না, আর সেই পঁচিশজন যুবক নিও নিকারীর দিকে গেছে বলে খবর পাওয়া গেছে*। বলল রোনাল্ড রঙ্গলাল। তিলক লাজপত পালের মুখ অন্ধকার হয়ে গেছে। বলল সে, “আমাদের চারজনের অপর দুজন ওদের হাতে ধরা পড়েছে। আমাদের সিকিমা ঘাঁটির নিচের সমতলে একটা নোটবুক কুড়িয়ে পাওয়া গেছে। নোট বুকটি ওদের হাতে গড়া গায়ানার নিকি এমবার?। “ওরা কারা, যারা এই সর্বনাশ ঘটাল? আমাদের দুজনের কাছ থেকে তো ওরা সব জেনে নেবে”। বলল রোনান্ড রঙ্গলাল। তার কন্ঠে উদ্বেগ। সুরিনামের সংকটে ৬২
— Page 62 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.