৩ সুরিনাম নদীর উত্তর তীরে নদীটির একমাত্র ব্রীজের পশ্চিম পাশে সুরিনাম হাইওয়ের গা ঘেঁষে বিশাল এলাকা জুড়ে পার্লামেন্ট কমপ্নেক্স। এখানে পার্লামেন্ট ভবন ছাড়াও আছে এমপিদের হোস্টেল, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্র ও সিনিয়র সেক্রেটারিয়েট স্টাফদের বাড়ি এবং প্রধান সেক্রেটারিয়েট ভবন। তখন সকাল সাড়ে দশটা। প্রেসিডেন্ট ভবনের ফ্যামিলি গাড়ি বারান্দাটা নদীর গা ঘেষে। জনসাধারণের জন্যে এটা নিষিদ্ধ এলাকা। প্রেসিডেন্ট ভবনের অফিসিয়াল অংশ হলো সুরিনাম হাইওয়ে সংলগ্ন পূর্ব দিকে। ফ্যামিলি গাড়ি বারান্দার ঠিক উপরে দুতলায় ফ্যামিলি ড্রইংরুম। রুদ্ধ দ্বার ড্রইংরুম। ড্রইংরুমে কথা বলছে তিনজন লোক। একজন জুলেস মেনডেল, সুরিনামের অন্তর্বতীকালীন সরকারের প্রেসিডেন্ট। অন্যজন রোনান্ড রঙ্গলাল, সুরিনাম পিপলস কংগ্রেস (এসপিসি)-এর সভাপতি। আর তৃতীয় জন হলেন দক্ষিণ আমেরিকার চরমপন্থী হিন্দু সংগঠন “মায়ের সূর্য সন্তান" (মাসুস)-এর সুরিনাম শাখার সভাপতি তিলক লাজপত পাল। তিনজনই ভয়ানক গন্তীর। কথা বলছিল রোনান্ড রঙ্গলাল। বলছিল, “আমাদের সব আশা দেখি গুড়ে বালি হবার পথে। রিপাবলিকান পার্টির একটা সুত্র থেকে খবর পাওয়া গেল আহমদ হাত্তা নাসুমন গত রাতে পারামারিবোতে পৌঁছেছেন। আগামীকাল নমিনেশন পেপার সাবমিটের মাধ্যমে ভোটে দাঁড়াবার সব প্রস্তুতি তিনি নাকি নিচ্ছেন। দেশের সব এলাকায় নাকি খবর পাঠানো হচ্ছে প্রত্যেক নির্বাচনী এলাকার সম্ভাব্য সব প্রার্থীকে নমিনেশন পেপার সাবমিট করার জন্যে। পরে বাছাই করে একজনকে মনোনয়ন দেয়া হবে। দশটার দিকে টেলিফোন পেলাম, সুরিনামের সংকটে ৬১
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।